চোখের পাপড়িতে জাদু ছড়াবে ‘ল্যাশ স্যান্ডউইচ’

মাস্কারা দিয়েও কি চোখের পাপড়ি ঠিকঠাকভাবে ঘন দেখায় না? কখনও দাগ পড়ে চোখের নিচে, কখনও আবার পাপড়ি কার্ল করেও ঢলে পড়ে! এমন সমস্যা হয়েছে আমাদের অনেকের সঙ্গেই। তার জন্য মাস্কারা বদলানোর দরকার নেই, বদলান কৌশল।

আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:০০ পিএম

আপনি হয়তো মাস্কারা লাগিয়েছেন বহুবার, কিনেছেন নামীদামি ব্র্যান্ড, ঘনত্ব পেতে চেয়েছেন প্রতিবার। কিন্তু তারপরও পাপড়ি হয়তো ক্লাম্পড, কার্ল হয় না, আবার কিছুক্ষণের মধ্যেই ঢলে পড়ে। মাস্কারার ব্র্যান্ড নয়,আপনার সমস্যা হতে পারে কৌশলটাতেই।

সম্প্রতি ইন্টারনেটজুড়ে ছড়িয়ে পড়েছে একটি নতুন মাস্কারা অ্যাপ্লিকেশন ট্রিক, ‘ল্যাশ স্যান্ডউইচ’। নামটা শুনে খানিকটা খাবারের মতো লাগলেও এর পদ্ধতি পুরোপুরি রূপচর্চাবিষয়ক। এই কৌশলে চোখের পাপড়ি হবে ঘন, কার্লড এবং সুশৃঙ্খল। সবচেয়ে বড় কথা, এটি ব্যবহার করে প্রশংসা করছেন বিউটি বিশেষজ্ঞ, সেলিব্রিটি ও মেকআপ আর্টিস্টরা।

কৌশলটা কী?

‘ল্যাশ স্যান্ডউইচ’ মূলত একটি তিন স্তরের মাস্কারা অ্যাপ্লিকেশন পদ্ধতি। সাধারণত আমরা মাস্কারা একবারে গোটা পাপড়িতে লাগিয়ে নিই। কিন্তু এতে ক্লাম্পিং হয়, কার্ল স্থায়ী হয় না এবং পাপড়ির ভলিউমও ঠিকমতো আসে না।

এই নতুন কৌশলে পাপড়িকে তিনটি ভাগে ভাগ করে ধাপে ধাপে মাস্কারা লাগানো হয়।

প্রথম ধাপ (বেস কোট): কার্ল করার পর হালকা মাস্কারা লাগাতে হবে শুধুমাত্র পাপড়ির গোড়ায়। এরপর অপেক্ষা করতে হবে ১০ থেকে ১৫ সেকেন্ড।

দ্বিতীয় ধাপ (মিডল কোট): এবার মাস্কারা লাগাতে হবে মাঝখানের অংশে। এখানে পাপড়ির গোড়া বা টিপে চাপ দেওয়া যাবে না। আবার অপেক্ষা করতে হবে একই সময়।

তৃতীয় ধাপ (টিপ কোট): এবার শেষবারের মতো মাস্কারা লাগাতে হবে শুধু পাপড়ির ডগায়।

এইভাবে মাস্কারা লাগালে পাপড়ি হয়ে ওঠে ঘন, কার্লড ও একদম নিখুঁত। যেমনটা হয় পেশাদার মেকআপে।

মাস্কারা দেয়ার মাঝখানে একটি পরিষ্কার ও শুকনো স্পুলি ব্রাশ দিয়ে পাপড়ি আলাদা করে নিতে পারেন। এতে ক্লাম্পিং হবে না। আর মাস্কারার ব্রাশটি যদি উল্টো (ভার্টিক্যালি) ধরে ব্যবহার করেন, তাহলে চোখের কোণের ছোট পাপড়িগুলোও অনায়াসে রঙিন হবে।

একসাথে সব পাপড়িতে মাস্কারা লাগালে চোখের পাতা ভিজে যায় ও ভারী হয়ে পড়ে। ফলে ঘনত্ব কমে যায়, কার্ল ভেঙে যায়। ‘ল্যাশ স্যান্ডউইচ’ পদ্ধতিতে পাপড়ি ধাপে ধাপে রঙিন হয়। ক্লাম্প তৈরি হয় না, আর কার্ল অনেকক্ষণ স্থায়ী থাকে।

নতুন মাস্কারা কেনার আগে কৌশল বদলান। ‘ল্যাশ স্যান্ডউইচ’ পদ্ধতিতে চোখের পাপড়ি সাজান নতুন আঙ্গিকে, ঘন, লম্বা ও নিখুঁত। আর আপনি নিজেই বুঝবেন, পার্থক্যটা কোথায়।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর