বাবা দিবসে ভাইরাল শাকিব ও তাঁর দুই ছেলে

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৭:১৭ পিএম

একদিকে হারমোনিয়ামে সুরের ঝরনা, অন্যদিকে কৌতুক ছড়ানো করপোরেট জবাব—এই দুয়ে মিলে রীতিমতো ভাইরাল ‘বাবা দিবস স্পেশাল’ হয়ে উঠলেন ঢালিউডের কিং শাকিব খান ও তার দুই ছেলে আব্রাম খান জয়, শেহজাদ খান বীর।

রবিবার (১৫ জুন) রাতে বাবা দিবস উপলক্ষে ছড়িয়ে পড়ে দুটি আলাদা ভিডিও। একটিতে বড় ছেলে জয়, অন্যটিতে ছোট ছেলে বীর। ভিডিও দুটি এসেছে যথাক্রমে অপু বিশ্বাস ও শবনম বুবলীর পরিচালিত ফেসবুক পেজ থেকে।

জয়ের ভিডিওতে দেখা যায়—ছোট্ট জয় হারমোনিয়ামে বসে গান গাইছে, পাশে বসা তার বাবা শাকিব। ক্যাপশনে লেখা, ‘আমার অসাধারণ বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সেরা বাবাকে নিয়ে উদযাপন করছি।’

অন্যদিকে বীরের ভিডিওটি বেশ দুষ্টমিভরা। সেখানে দেখা যায়, শাকিব খান প্রশ্ন করছেন—‘তোমার বাবা কে?’
বীর উত্তর দেয়, ‘থালাইবা...!’
এরপর আরেকটি প্রশ্ন, ‘আমরা কোন গ্রুপের মালিক?’
বীরের জবাব, ‘এসকে গ্রুপ।’
ভিডিওর ক্যাপশন—‘যেমন বাবা, তেমন ছেলে। বাবার ভালোবাসা সবসময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকবে।’

এই দুটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। লাখ লাখ মানুষ দেখেছেন এবং মন্তব্যে প্রশংসা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
অনেকে মন্তব্য করেছেন—‘শাকিব যেমন সুপারস্টার, তেমনই সুপারড্যাড।’

এদিকে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ চলচ্চিত্রটি এখনও সগৌরবে চলছে দেশের প্রেক্ষাগৃহে। এতে শাকিবের বিপরীতে আছেন সাবিলা নূর। পরিচালনা করেছেন রায়হান রাফী।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর