সাইলেন্ট ডিভোর্সের হার বাড়ছে, কিন্তু কেন?

এক ছাদের নিচে থাকা, একসঙ্গে খাওয়া, এমনকি সামাজিক মাধ্যমে ভালোবাসার ছবিও। সবই থাকে, শুধু হারিয়ে যায় সম্পর্কের আসল উষ্ণতা। এটিই ‘সাইলেন্ট ডিভোর্স’।

আপডেট : ১৬ জুন ২০২৫, ০২:১৬ পিএম

চোখে দেখলে সব ঠিকঠাক। এক ছাদের নিচে থাকা দম্পতি, সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে যাওয়া, বর্ষপূর্তিতে ছবি পোস্ট, সবই আছে। কিন্তু বাস্তবে তারা একে অপর থেকে বহু দূরে, মানসিকভাবে বিচ্ছিন্ন। ঝগড়াঝাঁটি নেই, ডিভোর্সের কাগজ নেই, ড্রামা নেই। তবু এই সম্পর্ক আর নেই। এটাকেই বলা হচ্ছে ‘সাইলেন্ট ডিভোর্স’ বা নিরব বিচ্ছেদ।

এই প্রবণতা দিন দিন বাড়ছে। আধুনিক সমাজে যেখানে চেহারা রক্ষাই মুখ্য, সেখানে অনেকেই সন্তান, আর্থিক চাপ, বা অভ্যাসের কারণে সম্পর্ক টিকিয়ে রাখেন। তবে বাস্তবে তারা সহবাস করেন রুমমেটের মতো, ভালোবাসার জুটি হিসেবে নয়।

টাইমস নাউ এর এক প্রতিবেদনে সম্পর্ক বিশেষজ্ঞ রুচি রূহ ব্যাখ্যা করেছেন, কেন এই ‘নীরব বিচ্ছেদ’। আর কেনই-বা এখন এত বেশি দেখা যাচ্ছে। নিচে তার বিশ্লেষণ তুলে ধরা হলো।

আবেগ কমে যাওয়া

বছরের পর বছর একসঙ্গে থাকার পরও অনেক দম্পতি মধ্যে আবেগ কাজ করে না। ফলে ঝগড়া না থাকলেও কোনো গভীর আলাপ বা মানসিক সংযোগও থাকে না। তখন সম্পর্কটা হয়ে যায় এক ধরনের সহাবস্থান, যেন রুমমেট। চোখে পড়ার মতো কোনো বিরোধ না থাকায়, অনেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতেও দ্বিধায় পড়েন।

ডিভোর্স নিয়ে সামাজিক কুসংস্কার

অনেকেই ডিভোর্সের সামাজিক কুপ্রভাব এড়াতে বা সন্তানের মঙ্গলের কথা ভেবে সম্পর্ক চালিয়ে যান। এতে তৈরি হয় এক ধরনের নিষ্প্রাণ সহাবস্থান। যেখানে শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতা আর থাকে না।

আত্মতুষ্টি বা উদাসীনতা

কর্মব্যস্ততা, সন্তান প্রতিপালন ও ডিজিটাল দুনিয়ার ব্যস্ততা দম্পতিদের আলাদা করে দেয়। তারা একই ছাদের নিচে থাকলেও আলাদা রুটিনে চলে জীবন। এতে সম্পর্ক ‘থাকে’, কিন্তু সেই সম্পর্কের গভীরতা হারিয়ে যায়।

কঠিন কথা এড়িয়ে যাওয়া

অনেক দম্পতি ভাবেন, ঝগড়াঝাঁটি না থাকলেই সম্পর্ক ভালো চলছে। কিন্তু বাস্তবে তারা কঠিন কথাবার্তা এড়িয়ে চলেন। ফলে জমে থাকা রাগ ও অপূর্ণ আকাঙ্ক্ষা ধীরে ধীরে সম্পর্কটিকে নিঃশব্দে ভেঙে ফেলে।

ভুল ধারণা, বিয়ে মানেই সহ্য করা

অনেকেই বড় হয়েছেন এই বিশ্বাস নিয়ে, বিয়ে মানেই সবসময় আনন্দদায়ক হবে না। তাকে টিকিয়ে রাখতে হয় ধৈর্য ধরে, সহ্য করে। বিশেষ করে বয়স্ক প্রজন্ম বা যেসব সংস্কৃতিতে ডিভোর্স এখনও ‘ট্যাবু’, সেখানে এই ধারণা আরও বেশি। ফলে সক্রিয় বিচ্ছেদের বদলে আসে চুপচাপ মেনে নেওয়া।

সাইলেন্ট ডিভোর্স হয়তো কাগজে কলমে ডিভোর্স নয়। কিন্তু বাস্তবে সম্পর্কটা তখন কেবল একটা সামাজিক কাঠামো। বিশেষজ্ঞদের মতে, আবেগের সংযোগ ধরে রাখতে চাইলে সচেতন চেষ্টাই একমাত্র উপায়। সম্পর্ক মানেই শুধু থাকার নয়, থাকতে হয় মানসিকভাবেও।

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
ঈদ মানেই নাড়ির টান। কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেন অন্যরকম। কিন্তু এই আনন্দযাত্রা অনেক সময়ই হয়ে ওঠে ক্লান্তিকর ও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভিড়, যানজট, টিকিট সংকট কিংবা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর