ভ্রমণের জন্য শুধু বাজেট নয়, নিরাপত্তাকেও সামনে আনুন

ভ্রমণের জন্য আপনি যদি সৈকত, ট্রেন্ডিং গন্তব্য কিংবা বাজেটবান্ধব জায়গা খুঁজে থাকেন, তাহলে এবার আপনার তালিকায় নিরাপত্তাকেও অন্তর্ভুক্ত করা উচিত। কারণ সম্প্রতি ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম হেলোসেইফ প্রকাশিত এক জরিপে, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে উঠে এসেছে ফিলিপাইনের নাম।

আপডেট : ১৭ জুন ২০২৫, ০২:৩৭ পিএম

ভ্রমণপ্রেমীদের জন্য মোটেও সুখবর নয়। কারণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ফিলিপাইনকে ২০২৫ সালের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ ঘোষণা করেছে আন্তর্জাতিক নিরাপত্তা জরিপ।

আন্তর্জাতিক আর্থিক প্ল্যাটফর্ম হেলোসেইফ প্রকাশিত গ্লোবাল ট্রাভেল সেফটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ৮২.৩২ স্কোর পেয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে দেশটি। সহিংসতা, অপরাধের মাত্রা, রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল বিচারব্যবস্থা, এসব বিবেচনায় এই অবস্থান।

আকর্ষণীয় সৈকত আর সাশ্রয়ী খরচে জনপ্রিয় হয়ে ওঠা ফিলিপাইনের জন্য এই রিপোর্ট বড় ধরনের ধাক্কা। যদিও বাংলাদেশী পর্যটকদেন জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা নেই। তবুও অনেকটাই সহজ ছিল ভিসা প্রক্রিয়া।

সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় ফিলিপাইনের পরেই রয়েছে-

কলোম্বিয়া (৭৯.২১): বহু বছর ধরে মাদক-সহিংসতা ও গেরিলা বিদ্রোহে জর্জরিত।

মেক্সিকো (৭৮.৪২): মিচোয়াকান ও সিনালোয়ার মতো এলাকায় অপহরণ ও অপরাধের ঝুঁকি বেড়েছে।

ভারত (৭৭.৮৬): কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা প্রভাব ফেলেছে।

রাশিয়া (৭৫.৬৫): ইউক্রেন যুদ্ধ এবং রাজনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতি অস্থির করে তুলেছে।

তালিকায় আরও আছে ইয়েমেন, সোমালিয়া, পাকিস্তান, মজাম্বিক ও ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া যদিও পর্যটনপ্রিয়, তবে কিছু অঞ্চলে সন্ত্রাসী হামলা, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বল অবকাঠামো নিরাপত্তার জন্য হুমকি হয়ে আছে।

হেলোসেইফের প্রতিবেদনে বলা হয়েছে, এই সূচক তৈরি হয়েছে অপরাধের হার, সংঘাতের তীব্রতা, স্বাস্থ্যসেবার মান ও রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়কে ভিত্তি ধরে।

নিরাপদ গন্তব্যের তালিকায় শীর্ষে আইসল্যান্ড। সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে উঠে এসেছে আইসল্যান্ড। ১৮.২৩ স্কোর পেয়ে সূচকের এক নম্বরে রয়েছে শান্তিপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটি।

সবচেয়ে নিরাপদ ৫টি দেশ-

  • আইসল্যান্ড (১৮.২৩)
  • সিঙ্গাপুর (১৯.৯৯)
  • ডেনমার্ক (২০.০৫)
  • অস্ট্রিয়া (২০.৩১)
  • সুইজারল্যান্ড (২০.৫১)

বিশেষজ্ঞরা বলছেন, পর্যটনের সময় শুধু গন্তব্যের সৌন্দর্য নয়, নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে দেশের সামগ্রিক পরিস্থিতি ও ঝুঁকি মূল্যায়ন করা জরুরি।

তথ্যসূত্র: হেলোসেইফ গ্লোবাল ট্রাভেল সেফটি ইনডেক্স ২০২৫

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর