ফ্যাশনে ফিরেছে ব্যাগি জিন্স, কীভাবে পরবেন?

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:০৯ পিএম

ব্যাগি জিন্স আবার ফিরে এসেছে ট্রেন্ডে। কারও পছন্দ ৯০-এর দশকের ঢিলেঢালা ফ্যাশন, আবার কেউ স্কিনি জিন্সের চেয়ে ঢিলেঢালা আরামদায়ক কিছু খুঁজছেন। সব মিলে এখন ইনস্টাগ্রাম থেকে শুরু করে রাস্তাঘাট, সবখানেই এই জিন্সের আধিপত্য।

তবে একটা কথা ঠিক, ব্যাগি জিন্স ঠিকমতো না পরলে আপনার স্টাইল হয়ে যেতে পারেন এলোমেলো। তাই কীভাবে পরলে আপনাকে দেখাবে গ্ল্যামারাস, সেটাই এখন জেনে নেওয়া যাক।

ব্যালান্স রাখুন পুরো লুকে

ব্যাগি জিনস মানেই নিচের অংশে থাকবে ভলিউম বা ঘের। তাই ওপরের অংশটা রাখুন একটু আঁটসাঁট বা স্ট্রাকচার্ড। যেমন, হাই-ওয়েস্ট ব্যাগি জিন্সের সঙ্গে একটি ক্রপ টপ, ট্যাংক টপ বা ফিটিং টি-শার্ট ভালো যায়। এতে পুরো লুক হবে ভারসাম্যপূর্ণ এবং আরামদায়ক।

জামার সামনে দিকটা হালকা টুক করে ঢুকিয়ে দিন বা একটি বেল্ট পরুন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ঠিক রাখুন পোশাকের শেপ

ঢিলেঢালা পোশাকে অনেক সময় শরীরের গঠন হারিয়ে যায়। সেই সমস্যার সহজ সমাধান, জামার সামনে দিকটা হালকা টুক করে ঢুকিয়ে দিন বা একটি বেল্ট পরুন। এতে আপনার কোমরের শেপ ফুটে উঠবে। সেই সাথে লুকটাও থাকবে ঠিকঠাক।

সঠিক জিন্স বেছে নিন

সব ব্যাগি জিন্স কিন্তু সবার জন্য নয়। কিছু জিন্স আপনার শরীরের গঠনকে ভালোভাবে ফুটিয়ে তুলবে। আবার কিছু পরলে আপনি হয়ে উঠতে পারেন একেবারে ঢাউস। হাই-রাইজ বা মিড-রাইজ জিন্স বেশিরভাগ শরীরের গঠনেই মানিয়ে যায়। এছাড়া একটু টেপার্ড বা বেলুন কাটের জিন্স চাইলে স্ট্রাকচার দেয়, কিন্তু টাইট নয়।

লেয়ারিং হোক সচেতনভাবে

জ্যাকেট, ব্লেজার বা কোট পরবেন ভেবে যা পেলেন তাই চাপিয়ে দিলেই হবে না। বরং শরীরের গঠন বুঝে লেয়ার করুন। ছোট লম্বার ক্রপড জ্যাকেট, গঠনযুক্ত ব্লেজার বা লম্বা কোট একসাথে মিলিয়ে নিতে পারেন যাতে দেখায় চিন্তাভাবনাপূর্ণ ও গুছানো।

জুতার ব্যাপারে বুদ্ধি খাটান

আপনার জুতা পুরো লুকটাই বদলে দিতে পারে। স্যান্ডাল বা একদম ফ্ল্যাট জুতা বাদ দিন। তার বদলে পরুন চাঙ্কি স্নিকার্স, যাতে একটা ক্যাজুয়াল অথচ স্পোর্টি লুক আসে। অথবা হিলস স্যান্ডাল বা অ্যাঙ্কল বুট পরলে উচ্চতা বাড়বে আর শেপটাও সুন্দর আসবে। লোফার বা প্ল্যাটফর্ম শু দিতেও পাওয়া যায় আধুনিকতা আর পরিপাটি ভাব।

ব্যাগি জিন্স পরা মানেই এলোমেলো নয়। বরং ঠিকভাবে পরলে এটিই হতে পারে আপনার সবচেয়ে স্মার্ট, স্টাইলিশ ও আরামদায়ক ফ্যাশন চয়েস। তাই ব্যাগি জিন্সে নিজের মতো করে একটু এক্সপেরিমেন্ট করতেই পারেন।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর