ঘরে পরার স্যান্ডেল এখন আধুনিক ফ্যাশনে

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৬:১৯ পিএম

এক সময় শুধুই সৈকত বা বাথরুমে ব্যবহার করার জন্যই ব্যবহার হতো দেশি স্যান্ডেল। কিন্তু সময়ের বিবর্তন এই স্যান্ডেল হয়ে উঠেছে আধুনিক ফ্লিপ ফ্লপ। আরামদায়ক বলেই নয়, এখন এগুলো বিলাসবহুল ডিজাইনে রূপান্তরিত হয়ে জায়গা করে নিয়েছে র‍্যাম্পে ও শহরের রাস্তায়।

এক সময় সৈকত কিংবা বাথরুমের সঙ্গেই যার পরিচয়, সেই সাদামাটা স্যান্ডেল এখন হয়ে উঠেছে ফ্যাশনের বড় তারকা। বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ড এখন নতুন করে নজর দিয়েছে এই আরামদায়ক পায়ের জুতার দিকে। স্যান্ডেলকে রীতিমতো স্টাইল স্টেটমেন্ট বানিয়ে তুলছে তারা।

২০২৫ সালের শুরু থেকেই ফ্যাশনের জগতে ফ্লিপ ফ্লপ বা দেশি স্যান্ডেলের জয়জয়কার। দামী উপকরণ, আধুনিক কাটছাঁট আর স্টাইলিশ ডিজাইনের কারণে এখন এটি শুধু ঘরের ভেতর পরার জন্য সীমাবদ্ধ নয়। বরং শহরের রাস্তায়, ফ্যাশন র‍্যাম্পে, এমনকি অভিজাত পার্টিতেও পরা যাচ্ছে এই স্যান্ডেল।

রানওয়ে ছেড়ে রাস্তায়

চামড়ার স্ট্র্যাপ, সুয়েড ফিনিশ, প্ল্যাটফর্ম হিল, মেটালিক শাইন, এই সব কিছুই এখন স্যান্ডেলের নতুন পরিচয়। আগে যেখানে স্যান্ডেল মানেই হতো শর্টস বা লুঙ্গির সঙ্গে ঘরের বাইরে যাওয়ার একটা বাহানা, এখন তা পাল্টে গেছে। পালাজ্জো, কুলটস, জগার, এমনকি ক্রপড ব্লেজারের সঙ্গেও চলছে এই স্যান্ডেল।

বড় ব্র্যান্ড, বড় বদল

দ্য রো, ফেরাগামো, এত্রো, ইসাবেল মারাঁ ও ক্রিস্তিয়াঁ লুবুতাঁর মতো আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলোও এবার নাম লিখিয়েছে এই ট্রেন্ডে। হাভাইয়ানাসের সঙ্গে দোলচে অ্যান্ড গাব্বানা, শ্যানেল, লোয়েভে আর প্রাদায়ের যৌথ প্রচেষ্টায় এসেছে বিলাসবহুল স্যান্ডেল। দ্যা রোয়ের স্যান্ডাল তো ফ্লিপ ফ্লপের পুরনো ভাবনাকেই পাল্টে দিয়েছে।

ফ্যাশনের নতুন বোল্ড মুখ

স্যান্ডেল এখন আর পেছনে পড়ে থাকা কোনো সাদামাটা পণ্য নয়। বরং এখনকার ফ্যাশনে একপ্রকার ‘বিপ্লবী’ হয়ে উঠেছে এটি। উন্নত ডিজাইন, আরামদায়ক ফিনিশ, বহুমুখী ব্যবহার আর পুরনো দিনের স্মৃতি, সব মিলিয়ে ২০২৫ সালের অন্যতম আলোচিত ট্রেন্ড হয়ে উঠেছে ফ্লিপ ফ্লপ।

বর্ষা মানেই স্যান্ডেল

বর্ষা তো এসে গেছেই। এই সময়ে কাদা-পানিতে ভেজা রাস্তা সামলাতে যেমন আরামদায়ক জুতা দরকার, তেমনি দরকার স্টাইলও। এই সময়ে জেলি ফ্লিপ-ফ্লপ, ওয়েজ হিল কিংবা মিনিমাল লেদার স্যান্ডেল হতে পারে ফ্যাশন আর আরামের চমৎকার সমন্বয়।

স্যান্ডেল মানেই আর শুধু বাড়ির ভেতর নয়। বরং এখন সেটা রীতিমতো ফ্যাশনের নতুন ভাষা। ২০২৫ সালে পায়ের নিচের এই চুপচাপ আইটেমটাই ফ্যাশনের সবচেয়ে উচ্চারিত নাম।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর