আমেরিকা-কানাডার ৩৭ হলে ‘উৎসব’

আপডেট : ২১ জুন ২০২৫, ১১:৪৩ এএম

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ এখন দেশীয় দর্শকের আলোচনায়। মুক্তির পর থেকেই হলগুলোতে বেশ রমরমা ব্যবসা করছে সিনেমাটি। ঈদে অল্প সংখ্যাক হলে মুক্তি পেলেও দর্শকদের চাহিদায় এরইমধ্যে বেড়েছে হল সংখ্যা। এবার সিনেমাটি বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্য বিদেশের মাটিতে মুক্তি পেয়েছে। শুক্রবার (২০ জুন) কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের ৩৭টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে এটি।

প্রথম সপ্তাহে কানাডার ৬টি, আমেরিকার ৩০টি ও যুক্তরাজ্যের ১টি থিয়েটারে তানিম নূর পরিচালিত এই সিনেমা উপভোগ করতে পারবেন দর্শক। কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, উইন্ডসর, এডমন্টন ও রেজিনা থিয়েটারে চলবে উৎসব। এ ছাড়া আমেরিকার দর্শকরা নিউ ইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ওয়াশিংটন ডিসি, বাফেলো, ন্যাশভিল, শার্লটে, মায়ামি, টাম্পা, অরল্যান্ডো, ওকলাহোমা সিটি, শিকাগো, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়ার থিয়েটারে দেখতে পারবেন সিনেমাটি। একইসঙ্গে যুক্তরাজ্যের লন্ডনেও মুক্তি পেয়েছে উৎসব। 

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘ইন্টারন্যাশনাল সার্কিটে ২০ জুন এ বছরের সবচেয়ে কঠিন ডেইটগুলোর একটা। একে তো হলিউডের সব বড় বড় ছবির লাইন লেগে আছে, সাথে যোগ হয়েছে ভারতের বড় ২ সিনেমা। এর মধ্যে মোটামুটি যুদ্ধ করে এ হলগুলো নিতে হয়েছে।’

বিদেশের মাটিতে উৎসব’র মুক্তির বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করে নির্মাতা তানিম নূর বলেন, “দেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছে ‘উৎসব’। আশা করি বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে।” 

প্রসঙ্গত, উৎসব সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। প্রযোজনা করেছে ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর