বিয়ে বিচ্ছেদের ঘোষণা কনার

আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:৫০ পিএম

ছয় বছর আগে ভালোবাসার গল্পে বাঁধা পড়েছিলেন কণ্ঠশিল্পী কনা। সেই গল্পের ইতি টানলেন এবার নিজেই। সামাজিকমাধ্যমে এক আবেগঘন পোস্টে জানালেন, সংসারজীবনের ইতি ঘটেছে তাঁর।

জানিয়েছেন, জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। তেমনি যেকোনো বিচ্ছেদও ঘটে তাঁরই ইশারায়।

গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে কনার সংসার শুরু হয়েছিল ২০১৯ সালের এপ্রিলে। দীর্ঘ প্রেমের পর গোপনে বিয়ে করেছিলেন তাঁরা। এবার ছয় বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে গেল।

কনা লিখেছেন, ‘গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এটি আমাদের দুজনের জন্যই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আমরা এই পথ বেছে নিয়েছি।’

এখানেই থেমে থাকেননি। গানের মানুষ কনা এবার নিজের পরিচয়েই ফের মগ্ন হতে চান। লিখেছেন, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই—যেই কাজের মাধ্যমেই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি।’

বিচ্ছেদের পরও সাবেক স্বামীর প্রতি শ্রদ্ধাশীল কনা। ভক্তদের দিকেও তাঁর অনুরোধ, ‘আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় যেভাবে ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন।’

এই শিল্পী আরও লিখেছেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি—এই দোয়া চাই।’

ভক্তরা গায়িকার পোস্টের মন্তব্যঘরে জানাচ্ছেন সহমর্মিতা আর ভালোবাসা।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর