সাপ-লুডুর কোটের আদলে প্যারিসে তৈরি হলো লুই ভিতোঁর র‍্যাম্প

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম

প্যারিসের বিখ্যাত সেন্টার পম্পিদুর সামনের চত্বরে এবার লুই ভিতোঁর ফ্যাশন শো র‍্যাম্প হয়ে উঠল এক বিশাল ‘সাপ-লুডু’র খেলার বোর্ড। লুই ভিতোঁর মেনস স্প্রিং-সমার ২০২৬ কালেকশনের এই ব্যতিক্রমী র‍্যাম্প ডিজাইন করেছেন ব্র্যান্ডের সৃজনশীল পরিচালক ফ্যারেল উইলিয়ামস এবং ভারতের খ্যাতিমান স্থপতি বিজয় জৈন।

৮ হাজার ৮৫৮ বর্গফুটজুড়ে বিস্তৃত এই র‍্যাম্পে ছিল নম্বর দেওয়া কাঠের চৌকোনা খোপ। যার উপর দিয়ে বয়ে গেছে নীল, গোলাপি, সবুজ আর কমলা রঙের সাপের মতো আঁকা রেখা। দর্শক এবং মডেলরা সবাই যেন এই জীবন্ত খেলার অংশ হয়ে উঠেছিলেন।

র‍্যাম্প যেন জীবন্ত এক সাপ-লুডুর খেলার মাঠ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই অনন্য সেটের মূল ভাবনা এসেছে প্রাচীন খেলা সাপ-লুডু থেকে। এই খেলায় যেমন ওঠানামা চলে, তেমনি জীবনের পথও কখনও সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, কখনও আবার সাপের কামড়ে নিচে নেমে যায়। ফ্যারেল উইলিয়ামস বলেন, ‘আমি চাইছিলাম এই শো যেন একটা জীবন্ত অভিজ্ঞতা হয়। শুধু মঞ্চ নয়, বরং এমন কিছু যা দীর্ঘস্থায়ী হতে পারে।’

এই অনন্য শিল্প-স্থাপত্য এবার স্থান পাচ্ছে মুম্বাইয়েও। ফ্যারেল উইলিয়ামস, বিজয় জৈন ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মিলে মুম্বাইয়ে স্থায়ীভাবে নির্মাণ করছেন একটি উন্মুক্ত পার্ক। যেখানে থাকবে এই সাপ-লুডু র‍্যাম্পের আদলে তৈরি খেলার মাঠ, বসার জায়গা, সবুজ পরিবেশ এবং শিশুদের উপযোগী নানা নকশা।

মুম্বাইয়ে বিজয় জৈনের স্টুডিওতে যৌথভাবে কাজ করছেন জৈন ও ফ্যারেল উইলিয়ামস। ছবি: ইনস্টাগ্রাম থেকে

স্থপতি বিজয় জৈন বলেন, ‘এই পুরো কাঠামোটি হাতে তৈরি। কাঠ, স্থানীয় মার্বেল, ও রঙিন পাথর দিয়ে তৈরি করা হয়েছে। উপরে পোড়া মাটির রঙে তৈরি হয়েছে লুই ভিটনের সিগনেচার চেক ডিজাইন।’ তিনি আরও জানান, ‘চুনের দড়ি দিয়ে টেনে এঁকে দেওয়া হয় প্রতিটি সোজা রেখা। এরপর তাতে হ্যান্ডপেইন্ট করা হয় উজ্জ্বল রঙের সাপের মতো বক্ররেখা।’

ফ্যারেল উইলিয়ামস বলেন, ‘আমি বহুদিন ধরেই বিজয় জৈনের কাজের ভক্ত। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি সম্মানিত। মুম্বাই শহর আমাকে বরাবরই সৃজনশীলভাবে অনুপ্রাণিত করেছে। এখানকার মানুষের আন্তরিকতা আমাকে ছুঁয়ে গেছে।’

প্রাথমিক পরিকল্পনার জন্য তৈরি করা হয়েছিল প্ল্যাটফর্মের ছোট্ট সংস্করণ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই অনন্য র‍্যাম্পে ছিল কাচের ভিট্রিনে প্রদর্শিত লুই ভিতোঁর ট্রাঙ্ক। কোনোটিতে বসানো ক্রিস্টাল, কোনোটিতে হাতি বা খেজুরগাছের মোটিফ। সব মিলিয়ে ফ্যাশনের ভেতর দিয়েই ফুটে উঠেছে কারুশিল্প, স্থাপত্য আর জীবনের প্রতীকী ব্যাখ্যা।

বিশ্বজুড়ে ফ্যাশনপ্রেমীদের কাছে শোটি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। এখন দেখার বিষয়, মুম্বাইয়ে কেমনভাবে বুনে উঠবে এই ‘সাপ-লুডু’র খেলার মাঠ, যা হবে সকলের জন্য উন্মুক্ত এক অনন্য সৃষ্টি।

তথ্যসূত্র: এল ডেকর

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর