৬ মাসে ৪৮১ নারী ধর্ষণের শিকার, হত্যা করা হয়েছে ৩২০ জন

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১২:৩৩ পিএম

চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে ৭৩৬ জন কন্যাশিশুসহ মোট ১৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। তারমধ্যে ৩৪৫ জন শিশুসহ ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এরমধ্যে ৬২ জন শিশুসহ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১০৬ জন নারী এবং ১০ জন শিশুসহ ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জন নারীকে। এছাড়া গত ৬ মাসে ৩৫ জন শিশুসহ যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৫১ জন নারী। ২৫ জন শিশুসহ উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৩৪ জন নারী। ৬১ জন শিশুসহ হত্যার শিকার হয়েছে ৩২০ জন নারী।

বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদন (জানুয়ারি–জুন) এ তথ্য জানানো হয়েছে। ১ জুলাই গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ। প্রতিবেদনে জুন মাসের নারী ও কন্যা নির্যাতনের তথ্য তুলে ধরা হয়।

মহিলা পরিষদ কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিমাসে এই প্রতিবেদন তৈরি করা হয়। 

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ৮৭জন কন্যাশিশু এবং ১১৬ জন নারী (মোট- ২০৩ জন) নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৩ জন শিশুসহ ৬৫ জন নারী। তার মধ্যে ৫ জন শিশুসহ ৮ জন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ২ জন শিশুসহ ৩ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ৭ জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

প্রতীকী ছবি প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৫ জন নারী। তার মধ্যে ২ জন উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন। বিভিন্ন কারণে ১৩ জন শিশুসহ ৬৮ জন নারীকে হত্যা করা হয়েছে। ২ জন শিশুসহ ১১ জন নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন নারী। ৩ জন নারী অগ্নিদগ্ধের শিকার হয়েছেন, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত মাসে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১ জন নারী। পারিবারিক সহিংসতায় ৬ জন নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ৬ জন শিশুসহ ২২ জন নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২ জন শিশু অপহরণের ঘটনার শিকার হয়েছে। ১ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২ টি। এছাড়া ৭ জন শিশুসহ ৯ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

নাচ, শিল্পকর্ম, আলোকচিত্র ও আলোচনার মধ্য দিয়ে নারীর জীবন, অভিজ্ঞতা ও আত্মপরিচয়ের নানা গল্প উঠে এসেছে ঢাকায় আয়োজিত ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’-এ। গত শুক্রবার রাজধানীর আলোকিতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত...
দেশে গত নয় মাসে নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে ৯৯৩ কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ৩৫০ শিশু। মহিলা পরিষদের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বলছে, দেশে ৫১ শতাংশ মেয়ের...
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। হত্যার শিকার হয়েছে ৮৩ শিশু, অপহরণ ও পাচার করা হয়েছে ৩৪ শিশুকে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এসব তথ্য জানিয়েছে।
ড. ফওজিয়া মোসলেম, বাংলাদেশের নারী আন্দোলনের একজন অগ্রসৈনিক। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি। ১৯৪৬ সালের ডিসেম্বরে বর্ধমানের বীরভূমে তাঁর জন্ম। ১৯৫৭ সালে বাবার মৃত্যু হলে কলকাতা ছেড়ে ঢাকায় আসেন।...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর