ঢাকায় ওয়াও ফেস্ট

নাচ, সংলাপ ও শিল্পে নারীর জীবনকথা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

নাচ, শিল্পকর্ম, আলোকচিত্র ও আলোচনার মধ্য দিয়ে নারীর জীবন, অভিজ্ঞতা ও আত্মপরিচয়ের নানা গল্প উঠে এসেছে ঢাকায় আয়োজিত ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’-এ। গত শুক্রবার রাজধানীর আলোকিতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ওয়াও) বাংলাদেশ ২০২৬-এর সহযোগিতায় উৎসবটি আয়োজন করে সাধনা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশন। ‘রিমেম্বারিং মেমোরিজ, রিক্লেইমিং বডিজ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, তরুণ-তরুণীসহ বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন।

দুপুর ১২টায় শুরু হওয়া আয়োজনে ছিল শিল্পপ্রদর্শনী, অংশগ্রহণমূলক আর্ট ইনস্টলেশন, খাবারের স্টল ও উন্মুক্ত আলোচনা। শিল্পী ইশরাত রউফের শিল্পকর্ম ‘বহুরেখা’ তৈরিতেও অংশ নেন দর্শকেরা। নিজেদের স্মৃতি, পরিচয় ও জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তাঁরা শিল্পকর্মটি নির্মাণে অবদান রাখেন।

বিকেলে ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও উপস্থাপনা। শারীরিক স্বাধীনতা, শৈশব, সামাজিক প্রত্যাশা ও আত্মপরিচয়ের মতো বিষয় উঠে আসে এসব আয়োজনে।

অনুষ্ঠানে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, তরুণ-তরুণীসহ বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন। ছবি: সংগৃহীত

বিকেল ৪টা থেকে মঞ্চস্থ হয় চারটি দলগত নৃত্যনাট্য। এসব পরিবেশনায় জনজীবনে নারীর অংশগ্রহণ, লৈঙ্গিক ধারণা, ক্ষমতার কাঠামো, বাস্তুচ্যুতি, প্রতিকূলতা মোকাবিলা ও সম্মিলিত উদ্যোগের মতো বিষয় তুলে ধরা হয়।

নৃত্যনাট্যগুলোর মধ্যে ছিল পুরুষতান্ত্রিকতা ও নারীবাদ নিয়ে ‘উইমেনস পলিটিক্স অ্যান্ড উইমেন ইন পলিটিক্স’, পুঁজিবাদ, ভোগবাদ ও নারীদেহ নিয়ে ‘ইনসাইড দ্য লাইন’, বিশ্বাস, নারীবাদ ও ধর্মীয় রাজনীতি নিয়ে ‘ডিড গড সে দিজ থিংস?’ এবং যুদ্ধ, সংঘাত, দেশত্যাগ ও নারীবাদ নিয়ে ‘আফটার দ্য সাইলেন্স’।

এ ছাড়া ‘ফ্রম স্কোর টু স্টেজ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের সৃজনশীল কাজ ও আয়োজনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়।

সাধনার আর্টিস্টিক ডিরেক্টর লুবনা মারিয়াম বলেন, ‘বাংলাদেশের বর্তমান অবস্থা কারও অজানা নয়। তবুও আমি আশাবাদী। আমরা নারীরা অসহায় নই; আমরা সব সময় নিজেদের জন্য লড়াই করে এসেছি।’ তিনি আরও বলেন, ‘এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করার জন্য ব্রিটিশ কাউন্সিলের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের এখনো অনেক পথ বাকি।’

আয়োজকেরা জানান, শিল্পী ও দর্শকদের একসঙ্গে অংশ নেওয়ার সুযোগ তৈরি করে বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেওয়ার একটি পরিসর তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে বোঝাপড়া বাড়ানো এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২১৯ জনে।  শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...
মাত্র একশ মাইল চওড়া এক সমুদ্র। কোনো গোলাগুলি নেই, কোনো ধ্বংসস্তূপ নেই — তবু তাইওয়ান প্রণালিতে প্রতিদিন একটা যুদ্ধ চলছে, নিঃশব্দে। চীনের যুদ্ধবিমান রোজ সীমান্ত রেখা পেরোয়, জাহাজ থামিয়ে...
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলার সময় খবর দেওয়া হলেও নীরব ছিল পুলিশ। অভিযোগ উঠেছে, স্থানীয় নারী এমপি জান্নাত ফেরদৌস মিষ্টির মদদে কয়েক শ মুখোশধারী দুর্বৃত্ত ৩ ঘণ্টা ধরে চালায় ভাঙচুর-লুটপাট। এরই...
স্বাচিপের সদস্য ডা. জাহিরুল হককে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মেডিসিন বিভাগের প্রধান করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুর থেকে চলা এই কর্মবিরতিতে বেড়েছে ভোগান্তি। 
লোডিং...

এলাকার খবর