‘সাগরের তীর থেকে’ গানের গায়িকা জীনাত রেহানা আর নেই

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম

বাংলা সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। ‘সাগরের তীর থেকে’ গান দিয়ে যিনি জয় করেছিলেন অসংখ্য হৃদয়—সেই কণ্ঠশিল্পী জীনাত রেহানা আর নেই। আজ বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০-এর কাছাকাছি। তাঁর প্রস্থানে সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

চ্যানেল আই জানায়, গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজার পর বিকেলে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই গুণী শিল্পীকে।

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে পথচলা শুরু করেন জীনাত রেহানা। ১৯৬৮ সালে তাঁর গাওয়া ‘সাগরের তীর থেকে’ গানটি তাঁকে এনে দেয় অভূতপূর্ব জনপ্রিয়তা। এরপর আধুনিক, আধ্যাত্মিক ও শিশুতোষ সংগীতে তিনি হয়ে ওঠেন এক উজ্জ্বল নাম।

তাঁর কণ্ঠে বহু গান আজও বাঙালির হৃদয়ে গাঁথা। উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে—‘একটি ফুল আর একটি পাখি বলতো কী নামে তোমায় ডাকি’, ‘আমি কাঁকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’ প্রভৃতি।

জীনাত রেহানার স্বামী মোস্তফা কামাল সৈয়দ দেশের খ্যাতনামা টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ৩১ মে তিনি মারা যান। 

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর