বিকেলের নাশতায় বানাতে পারেন মিনি পিজ্জা, দেখে নিন রেসিপি

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম

পিজ্জা খেতে চাইলেই যে বাইরে যেতে হবে, এমন কোনো কথা নেই। এখন ঘরে বসেই বানাতে পারেন রেস্টুরেন্টের মতো পিজ্জা। আর সেগুলো যদি হয় মিনি পিজ্জা তবে শিশুদের খাওয়ার আগ্রহ অনেক বেড়ে যাবে। ঝটপট বানানোর মতো সহজ এই রেসিপিতে লাগবে খুব কম কিছু উপকরণ। আর তৈরি হয়ে যাবে সবার প্রিয় মিনি পিজ্জা, একেবারে পারফেক্ট ঝরঝরে, চিজি আর মজাদার। রইল রেসিপি।

যা যা লাগবে

  • চিকেন কিমা ২৫০ গ্রাম
  • তেল ২ চা-চামচ
  • পেঁয়াজ কুচি ১টি (ছোট)
  • আদা-রসুন বাটা ১ চা-চামচ
  • লবণ ১/২ চা-চামচ (স্বাদমতো)
  • গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
  • হলুদের গুঁড়া ১/২ চা-চামচ
  • জিরা গুঁড়া ১ চা-চামচ

এই পিজ্জা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ছবি: ইনডিপেনডেন্ট

  • শুকনা মরিচ (মিহি গুঁড়া) ১/২ চা-চামচ
  • ক্যাপসিকাম (কুচি) ১/৪ কাপ
  • মেয়োনিজ ৩ টেবিল চামচ
  • শুকনো ওরেগানো ১/২ চা-চামচ
  • পিজ্জা সস প্রয়োজন মতো
  • চেডার চিজ (কুরানো)
  • মজারেলা চিজ (কুরানো)
  • ব্ল্যাক অলিভ (চাকতি করে কাটা)
  • শুকনো ওরেগানো
  • পিজ্জার ডো (রেডিমেড বা ঘরে বানানো)
  • ময়দা

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ দিন। পেঁয়াজ নরম হয়ে স্বচ্ছ হলে মুরগির কিমা দিন। কিমা ভালোভাবে ভেজে রং বদলালে আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। এরপর একে একে দিন লবণ, গোল মরিচ, হলুদ, জিরা আর শুকনা মরিচ গুঁড়া। ৪-৫ মিনিট ঢেকে রান্না করুন। তারপর ক্যাপসিকাম দিন। ১ মিনিট নেড়ে মেয়োনিজ দিয়ে দিন। আঁচ কমিয়ে দিন। সব শেষে শুকনা ওরেগানো মিশিয়ে ঠান্ডা করে নিন।

পিজ্জার ডো হালকা ময়দা ছিটিয়ে আবার মথে নিন যেন নরম ও মসৃণ হয়। এরপর বেলন দিয়ে আধা ইঞ্চি পুরু করে বেলে নিন। গোল কাটার সাহায্যে ছোট ছোট গোল টুকরা কেটে নিন।

একটি বেকিং ট্রেতে ময়দা ছিটিয়ে গোল ডো বসিয়ে দিন। প্রতিটি টুকরার ওপরে সামান্য পিজ্জা সস ছড়িয়ে দিন। তারপর দিন চিকেন পুর, তার ওপর চেডার ও মজারেলা চিজ। অলিভের চাকতি ও ওরেগানো ছিটিয়ে দিন। এভাবে ১৪টি মিনি পিজ্জা তৈরি হবে।

এবার প্রিহিট করা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১২ মিনিট বেক করুন। চিজ গলে গেলে ও নিচের অংশ হালকা ব্রাউন হয়ে এলে নামিয়ে নিন। ব্যাস তৈরি মজার স্বাদের মিনি পিজ্জা।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর