হলিউডকে টেক্কা দিচ্ছে সৌদি আরবের যে ছবি

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

বর্তমানে বিশ্বজুড়ে বাজিমাত করছে সদ্য মুক্তিপ্রাপ্ত হলিউড ছবি ‌‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। গত ৩ জুলাই সিনেমাটি গাল্ফ অধিভুক্ত দেশগুলোতেও মুক্তি পেয়েছে। তবে সৌদি আরবে এই জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দিচ্ছে দেশটির নতুন ছবি ‘আলজারফা: এস্কেপ ফ্রম হানহোনিয়া হেল’।

সৌদি চলচ্চিত্র কমিশনের বরাত দিয়ে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, মুক্তির প্রথম তিনদিনে বক্স অফিসে আলজারফার ব্যবসা ২.৪ মিলিয়ন ডলার। 

সিনেমাটির পোস্টার। পরিচালনায়: আবদুল্লাহ মাজেদযেখানে ক’দিন আগে মুক্তি পাওয়া ব্র্যাড পিট অভিনীত ছবি ‘এফ১’ একই সময়ে সমপরিমাণ টাকার (২.৪ মিলিয়ন ডলার) ব্যবসা করেছিল।

এদিকে, গত ৬ জুন সৌদি আরবে মুক্তি পায় ‘ড্যাঞ্জারাস অ্যানিমেলস’। প্রথম তিনদিনে এ ছবির ব্যবসা ছিল ৭ লাখ ৭৩ হাজার ডলার। আর একই সময়ে ৭ লাখ ডলার ব্যবসা করেছে গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ।

প্রসঙ্গত, আলজারফার গল্প এগিয়েছে হামাদ, মা’আন ও সানাদ নামের তিন বন্ধুকে ঘিরে, যারা একটি জাদুঘর থেকে ‘গোল্ডেন রাশরাশ’ চুরি করার পরিকল্পনা করে। কিন্তু সব কিছুই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অ্যাকশন-কমেডি ঘরানার এই ছবি পরিচালনা করেছেন আবদুল্লাহ মাজেদ।

যৌথভাবে সিনেমাটির প্রযোজনায় রয়েছে আলশিমাইসি ফিল্মস ও টেলফাজ১১ নামের দুটি প্রযোজনা সংস্থা, এর আগে তারা সৌদি আরবের সর্বকালের বক্স অফিস হিট ‘সাত্তার’ নির্মাণ করেছিল।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর