পূর্ব ঘোষণা ছাড়াই বিবারের অ্যালবাম

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:২০ পিএম

ব্যক্তিজীবনের নানা জটিলতার কারণে অনেক দিন ধরেই নতুন অ্যালবাম প্রকাশ থেকে দূরে ছিলেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। সর্বশেষ ২০২১ সালের মার্চে প্রকাশ পেয়েছিল ‘জাস্টিস’ শিরোনামে তাঁর একটি অ্যালবাম। এরপর থেকেই সেই বিরতির শুরু। অবশেষে ভক্তদের চমকে দিয়ে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নতুন অ্যালবাম প্রকাশ করলেন এই গায়ক।

শুক্রবার (১১ জুলাই) প্রকাশিত নতুন অ্যালবামটির শিরোনাম ‌‘সোয়্যাগ’। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের এই অ্যালবামে স্থান পেয়েছে ২১টি গান। যেখানে বিবারের সঙ্গে কাজ করেছেন গানা, সেক্সি রেড, ক্যাশ কোবেইন, লিল বি, এডি বেঞ্জামিনসহ আরও বেশ ক’জন তারকা।

সোয়্যাগ-এ ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গান রয়েছে, যেখানে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে বিবারের সংগ্রামের গল্প। এদিকে, সাম্প্রতিক সময়ে পাপারাজ্জিদের ওপর মেজাজ হারিয়েছিলেন গায়ক। বাবা দিবসে এই আলোকচিত্রীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আমি এখন বাবা, একজন স্বামী, এটা আপনারা বুঝতে পারছেন না?’ সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। বিষয়টি উঠে এসেছে অ্যালবামের ‘বাটারফ্লাইজ’ গানে।

বিবারের একটি ঘনিষ্ঠ সূত্র মার্কিন সাময়িকী পিপলসকে জানিয়েছে, নতুন অ্যালবামটি গায়কের অন্য অ্যালবামের তুলনায় ‘আরও অন্ধকারাচ্ছন্ন, আরও অস্বস্তিদায়ক এবং কম পরিশীলিত’ হওয়ার কথা ছিল। তবে তা মোটেও ‘হতাশাজনক’ কিছু নয়। পাশাপাশি সূত্রটি আরও বলেন, ‘নতুন গানগুলোর তাৎপর্য অনেক গভীর, ভক্তরা ঘরানা পরিবর্তনের স্বাদ পাবেন।’

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর