নতুন প্রেমের গুঞ্জন, মুখ খুললেন সৃজিত-সুস্মিতা

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০২:০৩ পিএম

সমুদ্রপাড়ে সৃজিত-সুস্মিতার একটি সেলফি! সামাজিকমাধ্যমে তা প্রকাশ্যে আসা মাত্রই দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয়। নেটিজেনরা বলাবলি করছেন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি প্রেম করছেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়! 

ঘটনার শুরু ভারতের ওড়িশার পুরীতে। সেখানে ক’দিন আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং হয়েছে। শুটিংয়ের শেষদিন সমুদ্রপাড়ে সৃজিতের সঙ্গে একটি সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছিলেন, ‘স্যর আঁখো পর’। এরপরই নেটিজেনদের প্রশ্ন—‘নয়নের মণি করে রাখার মতো ব্যাপার কি?’ 

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই দুই তারকা। সৃজিত বলেন, ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিলাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।’

এদিকে, সেলফি ঘিরে যে এত বিড়ম্বনা পোহাতে হবে—সে কথা স্বপ্নেও ভাবেননি সুস্মিতা। তাঁর মতে, শুধু সৃজিত মুখোপাধ্যায় নয়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও একটি সেলফি শেয়ার করেছিলেন তিনি। কিন্তু সেটা নিয়ে কেন কোনো প্রশ্ন উঠল না? 

ভারতীয় গণমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘আমি সত্যিই ভাবিনি একটা ছবি পোস্ট করলে তার ফল এই রকম হতে পারে! যদি কারও মধ্যে সম্পর্ক থাকে তাহলে লুকোচুরির প্রশ্ন আসে। আমি আর সৃজিতদা বারবার একটাই কথা বলছি, আমরা ভালো বন্ধু। আর বন্ধুত্ব তো লুকানোর কোনো বিষয় নয়।’

যোগ করে তিনি আরও বলেন, ‘আমি আসলে সিঙ্গেল বলেই হয়তো একটা সেলফি নিয়ে এত শোরগোল। যখন সম্পর্কে ছিলাম, তখন ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু ছিল না। এখন গুটিকয়েক বন্ধু হয়েছে। তাদের সঙ্গে সেলফি দিলে যে এই রকম পরিস্থিতি তৈরি হবে, সেই আঁচ তো আগে পাইনি। এবার থেকে ছবি পোস্ট করার আগে মনে হচ্ছে অনেক ভাবনা-চিন্তা করতে হবে। না হলে তো এবার আমার বিয়েও দিয়ে দেবে! শুভশ্রীদির সঙ্গেও তো সেলফি দিয়েছি। সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। একজন পুরুষের সঙ্গে সেলফি তুললেই সেখানে সম্পর্কের গন্ধ খুঁজে পাওয়া যায়?’

প্রসঙ্গত, সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটির চিত্রনাট্য সাজানো হয়েছে তিন সময়কাল নিয়ে। প্রথমটি শ্রীচৈতন্যদেবের সময়কাল, দ্বিতীয়টিতে থাকছে নাট্যসম্রাজ্ঞী নটী বিনোদিনীর চৈতন্যযাপনের কাহিনি এবং তৃতীয়টি বর্তমান সময়কালের প্রেক্ষাপটে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, ব্রাত্য বসু, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, আরাত্রিকা মাইতি, রূপাঞ্জনা মিত্র প্রমুখ।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর