ম্যাংগো কুনাফা টোস্ট যেভাবে বানাবেন, রইল রেসিপি

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:০৩ পিএম

বিকেলের নাশতা যদি হয় আম দিয়ে, তবে কেমন হয়? আর সেটি যদি হয়, গরম মাখনে ভাজা, সোনালি রঙের টোস্টের ভেতরে গলে যাওয়া চিজ আর রসালো আমের টুকরো। উপরে ছড়ানো গোলাপজল-মেশানো সিরাপ, পেস্তা বাদাম আর শুকনো গোলাপের পাঁপড়ি, এই টোস্ট যেন একেবারে রাজকীয় এক মিষ্টি। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই ‘ম্যাংগো কুনাফা টোস্ট’। রইল রেসিপি।

যা যা লাগবে

  • আমের পিউরি ২ টেবিল চামচ
  • পাকা আম (পাতলা করে কাটা) ২–৩ টুকরা
  • কুনাফা ডো (কাটা ইফি ডো) পরিমাণমতো
  • পাউরুটি প্রয়োজনমতো
  • চেডার ও মজারেলা চিজ (কোরানো) পরিমাণমতো
  • পানি আধা কাপ
  • চিনি ১/৩ কাপ
  • গোলাপ জল ১ চা-চামচ
  • লেবুর রস ১ চা-চামচ
  • ডিম ১টি
  • দুধ আধা কাপ
  • চিনি (গুঁড়া) ১ টেবিল চামচ
  • মাখন ২–৩ টেবিল চামচ
  • পেস্তা বাদাম (কুচানো) গার্নিশের জন্য
  • শুকনো গোলাপের পাঁপড়ি পরিবেশনের জন্য

যেভাবে বানাবেন

প্রথমে একটি ছোট সসপ্যানে পানি, চিনি, গোলাপ জল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দিন। মাঝারি আঁচে বসিয়ে দিন। নাড়তে থাকুন যতক্ষণ না চিনি গলে যায়। সিরাপ তৈরি হয়ে গেলে নামিয়ে রাখুন।

একটি আলাদা বাটিতে ডিম, দুধ, আমের পিউরি ও চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। একটি পাউরুটির স্লাইসে চেডার ও মজারেলা চিজ ছড়িয়ে দিন। তার উপর পাতলা করে কাটা আমের টুকরা বসান। এরপর আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিন।

এবার স্যান্ডউইচটি ডিম-দুধের মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে নিন। তারপর চারপাশে কুনাফা ডো বা সেভাই মেখে নিন। একটি গ্রিল প্যানে মাখন গলিয়ে নিন। তার ওপর টোস্টটি দিয়ে দু’পাশ ভালোভাবে ভেজে নিন যতক্ষণ না তা সোনালি হয়ে আসে।

গরম টোস্টের ওপর গরম সিরাপ ঢেলে দিন। ওপরে কুচানো পেস্তা বাদাম ও শুকনো গোলাপের পাঁপড়ি ছড়িয়ে পরিবেশন করুন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর