একই সিনেমায় বলিউডের শারমান জোশি, তানজিন তিশা ও খায়রুল বাসার

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০২:৪৪ পিএম

প্রথমবারের মতো বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমান জোশি। টলিউডের এই চলচ্চিত্রের নাম ‘ভালোবাসার মরসুম’, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা খায়রুল বাসার।

এই টালিউড প্রজেক্ট পরিচালনা করছেন এম এন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ নির্মাণ করেছিলেন। সিনেমাটির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

‘ভালোবাসার মরসুম’-এ শারমান জোশির চরিত্রের নাম আবির। কলেজে পড়ার সময় আবিরের প্রেমে পড়ে হিয়া (তানজিন তিশা)। কিন্তু আবির তখনো ভুলতে পারেনি তার প্রাক্তন প্রেমিকা পারমিতাকে (সুস্মিতা চট্টোপাধ্যায়)। সময়ের পরিক্রমায় হিয়া ও আবিরের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর আবিরের আচরণ পাল্টে যায়। হিয়াকে এড়িয়ে চলতে থাকে সে। কিন্তু কেন? সেই প্রশ্ন ঘিরেই তৈরি হবে সিনেমার টানাপোড়েন। এ সময় হাজির হয় খায়রুল বাসার অভিনীত একটি গুরুত্বপূর্ণ চরিত্র।

এই সিনেমার জন্য বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন শারমান জোশি। অভিনেতা বলেন, ‘‘এর আগে বাংলায় কাজ না করলেও ‘ভূতের ভবিষ্যৎ’-এর হিন্দি রিমেক ‘গ্যাংস অব গোস্ট’ সিনেমায় কাজ করেছি। তা ছাড়া বাংলা সিনেমা আমি নিয়মিত দেখি। সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে।’’

সিনেমাটির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরের শুরুতে, দার্জিলিংয়ের পাহাড়ে। কিছু অংশের কাজ হবে মুর্শিদাবাদেও। আগামী বছরের সরস্বতী পূজায় সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রযোজনায় রয়েছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।

খায়রুল বাসার টেলিগ্রাফ ইন্ডিয়াকে বলেন, ‘চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো সিনেমা হবে টালিউডে অভিষেকের জন্য। এ ছাড়া শারমান জোশির সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়া আমার জন্য আশীর্বাদের মতো।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর