প্রতারিত হওয়া সেই গরু বিক্রেতাকে ওমরাহতে পাঠালেন অপু বিশ্বাস

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম

পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় গেলেন গরু বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হয়ে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করা বৃদ্ধ রইস উদ্দিন।চিত্রনায়িকা অপু বিশ্বাসের অর্থায়নে আজ তিনি সৌদি আরবে গিয়েছেন।

রইস উদ্দিনের পাশে প্রথম দাঁড়িয়েছিল অলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন। তারা অপুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রতারিত হওয়ার পরপরই রইস উদ্দিনকে প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর আরও বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইস উদ্দিন।

এই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন অপু বিশ্বাস। ফাউন্ডেশনের উদ্যোগে এবং অভিনেত্রী অপু ইসলাম খানের আর্থিক সহযোগিতায় আজ ২৫ জুলাই ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন রইস উদ্দিন।

প্রসঙ্গত, নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ উত্তরার দিয়াবাড়ী কোরবানির হাটে নিজের পোষা গরু বিক্রি করতে এসেছিলেন। কিন্তু এক প্রতারক ক্রেতার কাছ থেকে ১ লাখ ২৩ হাজার টাকা পেলেও, এর মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার এই মর্মন্তুদ ঘটনার পর হতাশায় কেঁদেছিলেন তিনি। যা ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।

মানবিক সহানুভূতির জায়গা থেকে অনেকেই এগিয়ে আসেন। সেই সময় চিত্রনায়িকা অপু বিশ্বাসও রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ হজ পালনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 এ বিষয়ে অপু বিশ্বাস বলেছিলেন, ‘তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তাহলে হয়তো এমনটিই করতাম। আমি চাই, উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন।’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর