চিত্রনায়ক জসীমের ছেলে, ব্যান্ডশিল্পী রাতুল আর নেই 

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৬ পিএম

চিত্রনায়ক জসীমের ছেলে ও জনপ্রিয় রক ব্যান্ড ওউনড’র ফ্রন্টম্যান এ কে রাতুল আর নেই। আজ দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি জিমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন ব্যান্ড সদস্য সিয়াম। তিনি বলেন, ‘জিমে থাকা অবস্থায় রাতুলের হার্ট অ্যাটাক হয়। এরপর উত্তরার ক্রিসেন্টসহ আরও একটি হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।’

তিনি জানান, মরদেহ রাতুলের উত্তরার বাসায় নেওয়া হয়েছে। পারিবারিকভাবে তাঁর দাফনের সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক মিউজিকের জগতে ওউনড ব্যান্ড বরাবরই প্রশংসিত। গ্রাঞ্জ ঘরানার অনুপ্রেরণায় নিজেদের আলাদা এক ধারা তৈরি করে নিয়েছে তাঁরা। ২০১৪ সালে তাঁদের আত্মপ্রকাশ ঘটে অ্যালবাম ‘১’ দিয়ে, আর ২০১৭ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘২’। নতুন ধাঁচের সাউন্ড আর রতুলের গায়কীর জন্য খুব অল্প সময়েই ব্যান্ডটি হয়ে ওঠে তরুণদের আইকন। শুধু গায়কই নন, প্রযোজক হিসেবেও রতুল ছিলেন অনন্য।

প্রসঙ্গত, চিত্রনায়ক জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল ও এ কে সামী। তাঁরা তিনজনই ব্যান্ডসংগীতের সঙ্গে যুক্ত। ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’র ড্রামার রাহুল। এদিকে, রাতুল ওউনড’র বেজিস্ট ও ভোকালিস্ট ছিলেন। একই ব্যান্ডে ড্রামার হিসেবে যুক্ত রয়েছেন সামী।

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর