ফ্রান্স-যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০১:০৪ পিএম

ফ্রান্স-যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পরিকল্পনার কথা জানিয়েছে কানাডা। সেপ্টেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবে অটোয়া। রয়টার্স এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে।

তবে, কানাডার পদক্ষেপ ফিলিস্তিনে গণতান্ত্রিক সংস্কারের ওপর নির্ভর করছে। যেখানে হামাসকে ছাড়াই আগামী বছর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নির্বাচন আয়োজনের শর্ত রয়েছে।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পরিকল্পনার কথা জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত বুধবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, গাজায় মানুষের দুর্ভোগের মাত্রা অসহনীয় এবং দ্রুত এই পরিস্থিতির অবনতি হচ্ছে। অটোয়া দীর্ঘদিন ধরে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

এদিকে, কানাডার পরিকল্পনার সমালোচনা কোরে ইসরায়েল বলছে, এটি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি-মুক্তির প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের গণহত্যার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর