বর্ষায় ফুরফুরে রাখবে ডোপামিন ড্রেসিং

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম

বর্ষা এলেই বদলে যায় আমাদের চারপাশের রং। আকাশ হয়ে ওঠে ধূসর, রাস্তাঘাটে জমে পানি, সঙ্গে সঙ্গে মনও যেন একটু মলিন হয়ে পড়ে। কিন্তু তাই বলে কি নিজের সাজপোশাকেও মলিন হয়ে যেতে দেবেন? বরং এই সময়টাই হতে পারে সবচেয়ে রঙিন আর আনন্দের, যদি আপনি জানেন ডোপামিন ড্রেসিংয়ের খেলা।

ডোপামিন ড্রেসিং মানে কী?

ডোপামিন ড্রেসিং মানে এমনভাবে সাজা, যা দেখে বা পরে মন ভালো হয়ে যায়। উজ্জ্বল রঙ, মজার প্রিন্ট, অথবা এমন কিছু পোশাক যা আপনাকে আনন্দ দেয়, সবই পড়ে এই ধাঁচে। বর্ষার দিনেও এমন পোশাক পরে আপনি হয়ে উঠতে পারেন ফুরফুরে।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বর্ষায় ডোপামিন ড্রেসিং করবেন সহজে।

রঙের জাদু

আপনার ওয়ারড্রোবের সেই কমলা কুর্তাটা কিংবা কোবাল্ট নীল শার্টটা, যেটা পরলেই সবাই প্রশংসা করে, এবার সময় এসেছে তা বের করে পরার। বর্ষার দিনে পরুন হলুদ, গোলাপি, সবুজ, নীল, যতটা সম্ভব উজ্জ্বল রঙ। এমন রঙ মুড ভালো রাখে, মন চাঙা করে।

একটা স্টেটমেন্ট পিসই যথেষ্ট

একটা মাত্র উজ্জ্বল রঙের পোশাক বা অ্যাকসেসরিও বদলে দিতে পারে আপনার লুক। ধরা যাক, একটি নীয়ন রেইনকোট, রঙিন স্নিকার্স, কিংবা প্রিন্টেড পনচো। চাইলে এগুলো পরে হালকা রঙের সঙ্গে মিলিয়ে নিতে পারেন, বেইজ প্যান্ট বা কালো টপ।

প্রিন্টে খেলা

বর্ষার পানির ছিটা বা হঠাৎ চায়ের দাগ, সব ঢেকে দিতে পারে একটুখানি প্রিন্ট। ফুলের ছাপ, ডোরা কাটা লাইন, কিংবা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। যে প্রিন্ট আপনার ভালো লাগে, তাই পরুন। শুধু যে ভালো দেখায় তা নয়, বরং আপনাকেও দেখাবে প্রাণবন্ত।

ছোট ছোট জিনিস, বড় কাজ

জুতা থেকে শুরু করে চুলের ক্লিপ, সবই হতে পারে ফ্যাশনের অংশ। বর্ষায় পরুন জলরোধী জেলি জুতা, রঙিন কানের দুল, চটকদার হেয়ার ক্লিপ কিংবা স্কার্ফ। এসব ছোটখাটো জিনিসই বর্ষার মলিনতা ভুলিয়ে দেবে।

আবহাওয়া যেমনই হোক, আপনার সাজপোশাকে যেন খামতি না থাকে। বর্ষাকালেও নিজেকে রাখুন প্রাণবন্ত, রঙিন আর ফুরফুরে। আর তার জন্য প্রয়োজন শুধু খানিকটা ডোপামিন ড্রেসিংয়ের কৌশল। সাজুন নিজের মতো, মন খুলে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর