‘গ্রেট জিনস’ বিতর্কে সিডনি সুইনি

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম

হলিউড অভিনেত্রী সিডনি সুইনিকে নিয়ে একটি জিনসের বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড আমেরিকান ইগলের একটি নতুন বিজ্ঞাপনে অংশ নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন ‘ইউফোরিয়া’ ও ‘হোয়াইট লোটাস’ খ্যাত এই তারকা।

বিজ্ঞাপনটিতে দেখা যায়, সিডনি মেঝেতে বসে জিনস পরে বলছেন, ‘চোখের রঙ আর ব্যক্তিত্ব যেমন পরিবারের কাছ থেকে পাওয়া, আমার জিনসও তেমন। আর আমার জিনস নীল।’

এই কথার পর স্ক্রিনে ভেসে ওঠে বিজ্ঞাপনটির মূল লাইন, ‘সিডনি সুইনি হ্যাজ গ্রেট জিন্স।’ এখানেই তৈরি হয় বিভ্রান্তি। ‘জিনস’ শব্দটি ইংরেজিতে উচ্চারণে ‘জিন’ এর মতো শোনায়।

অনেকে মনে করছেন, এখানে ব্যক্তির জন্মগত বৈশিষ্ট্য বা জিনগত শ্রেষ্ঠত্বকে ইঙ্গিত করা হয়েছে। কেউ কেউ একে ইউজেনিকস বা জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণার সঙ্গে তুলনাও করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক বাড়তে থাকায় অবশেষে মুখ খুলেছে আমেরিকান ইগল। তারা এক বিবৃতিতে জানায়, ‘এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আত্মবিশ্বাস উদ্‌যাপন করতে চেয়েছি।

এখানে সিডনির জিনস ও তার নিজস্ব স্টাইলের কথা বলা হয়েছে। বিজ্ঞাপনটি সবার জন্যই ইতিবাচক বার্তা দেয়।’ ব্র্যান্ডটি আরও জানায়, ‘ভালো জিনস সবারই মানায়।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিডনি সুইনি নিজে থেকে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তাঁর ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্টটি ওই বিজ্ঞাপনেরই একটি ভিডিও, যেখানে তিনি লিখেছেন, ‘আই হ্যাভ গ্রেট জিন্স... নাউ ইউ ক্যান টু।’

বিজ্ঞাপন হোক কিংবা ক্যাম্পেইন, ভাষা ব্যবহার নিয়ে আরও সচেতন না হলে ছোট একটা শব্দ থেকেই বড় বিতর্ক তৈরি হতে পারে। সেই কথাই যেন আবার মনে করিয়ে দিল এই ঘটনা।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর