অস্ট্রেলিয়ার উৎসবে মেহজাবীন ও নুহাশ

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম

অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এ জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ এবং নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ১৪ আগস্ট পর্যন্ত। 

মাকসুদ হোসেন পরিচালিত সাবা সিনেমায় শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবার গল্প বলা হয়েছে, যে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এটি তাঁর অভিনীত প্রথম সিনেমা। অভিনেত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে সাবা প্রদর্শিত হবে—এটি আনন্দের খবর। আশা করছি, সিনেমাটি দর্শক প্রশংসা পাবে।’

অন্যদিকে, নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’ উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে প্রদর্শিত হবে। ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ এবং তাঁর মা গুলতেকিন খান।

২ষ সিনেমায় রয়েছে চারটি গল্প। ভয়ংকর ভুতুড়ে সব গল্প। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে। 

যেখানে ‘ওয়াক্ত’ পর্বে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান। এদিকে, ‘ভাগ্য ভালো’ পর্বে রয়েছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। এ ছাড়া আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। অন্যদিকে, ‘বেসুরা’য় আছেন সুমাইয়া শিমু, এরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকার প্রমুখ।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
আফরান নিশো, জয়া আহসান, মোশাররফ করিম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, প্রীতম হাসান, শিহাব শাহীন, রায়াহান রাফী, শঙ্খ দাশগুপ্ত, রুমানা রশীদ ঈশিতাসহ দেশের মিডিয়াঙ্গনের সম্মানিত, গুণী ও জনপ্রিয়...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর