নির্মাত কৌরের মতো আপনিও সেজে উঠতে পারেন যেভাবে

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম

ফ্যাশন দুনিয়ায় নির্মাত কৌর বারবারই প্রমাণ করেছেন, কীভাবে তিনি সহজেই ঐতিহ্য আর আধুনিকতাকে মেলাতে পারেন। সম্প্রতি এক ফ্যাশন ইভেন্টে তিনি হাজির হয়েছিলেন প্যাস্টেল রঙের ফুলেল নকশার ড্রেপড শাড়িতে। নরম ব্লাশ, ডাস্টি রোজ আর বেইজ রঙের সমন্বয়ে সাজানো এই শাড়িতে ছিল সূক্ষ্ম রাফলড বর্ডার, যা পোশাকের ভাঁজে এনে দিয়েছে এক মায়াবী গতি।

স্বপ্নের মতো সাজ

সূক্ষ্ম ফুলেল নকশা শাড়িটি তাকে দিয়েছে একদিকে পুরনো দিনের রোমান্টিক ছোঁয়া, অন্যদিকে সমকালীন সতেজ ভাব। শাড়ির সঙ্গে ছিল শিয়ার কাপড়ের পূর্ণ হাতাওয়ালা ব্লাউজ। গলার কাছে সূক্ষ্ম এমব্রয়ডারি নজর কেড়েছে সবার আগে। গভীর ভি-নেকলাইন ব্লাউজের লম্বা হাতার সঙ্গে এনেছে সুন্দর ভারসাম্য।

গয়না ও স্টাইলিং

গয়নায় ছিল মিনিমাল কিন্তু প্রভাবশালী ছোঁয়া। পান্না সবুজ রঙের বড় দুল প্যাস্টেল রঙের পোশাকের সঙ্গে এনেছে রত্নখচিত কনট্রাস্ট। হাতে কয়েকটি আঙটি, যার মধ্যে একটি বড় সবুজ পাথরের আঙটি বাড়িয়ে দিয়েছে রাজসিক আবেদন। নির্মাতের স্টাইলিংয়ে স্পষ্ট—পোশাকই এখানে মূল আকর্ষণ।

পান্না সবুজ রঙের বড় দুল প্যাস্টেল রঙের পোশাকের সঙ্গে এনেছে রত্নখচিত কনট্রাস্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মেকআপ ও চুলের সাজ

মেকআপে ছিল সফট গ্ল্যাম টোন। গোলাপি আভা গাল, মভ-পিঙ্ক লিপস্টিক এবং হালকা চোখ। চুল হালকা ঢেউ খেলানো করে খোলা রাখা হয়েছে। যা পোশাকের রোমান্টিক ভাবের সঙ্গে মানানসই।

বারাবরই আভিজাত্যপূর্ণ উপস্থিতি

এর আগে নির্মাত খবরের শিরোনামে এসেছিলেন সবুজ বান্ধনী সালোয়ার স্যুটে। ‘র সামেল’ কালেকশনের এই বান্ধনী সিল্ক কুর্তায় ছিল হাতের কাজের জরদৌজি, সূক্ষ্ম জরি আর বুটি এমব্রয়ডারি। আরাম ও আভিজাত্যের সমন্বয়ে কুর্তা, পাটিয়ালা প্যান্ট ও মানানসই ওড়নার সাজ ছিল অনন্য।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর