ভেজা চুলে স্ট্রেইটনার? ঠিক নাকি ভুল করছেন

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম

সকালের ব্যস্ততায় আমরা অনেকেই ভেজা বা আধাভেজা চুলে দ্রুত স্ট্রেইটনার চালিয়ে ফেলি। সোজা চুল করতে এই অভ্যাস যে চুলের সবচেয়ে বড় শত্রু হতে পারে, সে কথা জানালেন সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট অমিত ঠাকুর। তিনি কাজ করেছেন নীতা আম্বানি, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফসহ বহু তারকার সঙ্গে। সম্প্রতি এক ভিডিওতে তিনি সতর্ক করেছেন ‘বাবল হেয়ার ইফেক্ট’ সম্পর্কে।

বাবল হেয়ার ইফেক্ট কী?

অমিত ঠাকুর বলেন, ‘ভেজা বা স্যাঁতসেঁতে চুলে হিট ব্যবহার করলে চুলের ভেতরের পানি ফুটে ওঠে এবং বাষ্পে রূপান্তরিত হয়। কিন্তু সেই আর্দ্রতা বেরোতে না পেরে চুলের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি করে। এটাই বাবল হেয়ার ইফেক্ট।’

এতে ক্ষতি হয় শুধু বাইরের নয়, ভেতরেরও। চুলের প্রোটিন দুর্বল হয়ে যায়, গঠন ভেঙে পড়ে। যার ফল ভঙ্গুর চুল। খুব সহজে চুল ভেঙে যায়। আর সবচেয়ে ভয়াবহ হলো, দীর্ঘমেয়াদে এই ক্ষতি আর ঠিক করা যায় না।

কীভাবে বাঁচাবেন চুল?

আগে চুল শুকিয়ে নিন: স্ট্রেইটনার বা কার্লার ব্যবহারের আগে চুল পুরো শুকনো হতে হবে। চাইলে মাঝারি তাপে ব্লো-ড্রাই করতে পারেন।

হিট প্রোটেক্ট্যান্ট ব্যবহার করুন: এটি চুলের ওপর সুরক্ষার আস্তরণ তৈরি করে, ভাঙন কমায়।

তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন: সোজা করার জন্য সর্বোচ্চ তাপের দরকার নেই। যতটা সম্ভব মাঝারি তাপে কাজ করুন।

চুলকে বিশ্রাম দিন: প্রতিদিন তাপ ব্যবহার না করে মাঝে মাঝে প্রাকৃতিক ঢেউ বা টেক্সচারকে গ্রহণ করুন।

অমিতের মতে, ভেজা চুলে স্ট্রেইটনার ব্যবহার মানেই চুলের ধ্বংস ডেকে আনা। তাই সৌন্দর্যের খাতিরে হলেও সতর্ক হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর