রেস্তোরাঁর মজার পাস্তা বানাতে পারেন বাড়িতে, রইল রেসিপি

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম

পাস্তা খেতে এখন আর যেতে হবে না রেস্তোরাঁয়। যারা পাস্তা খেতে ভালোবাসেন ‘মেরি মি চিকেন পাস্তা’। এ যেন এক নতুন গল্পের সূচনা। এই পাস্তা শুধু রসুন-টমেটোর সংমিশ্রণ নয়, বরং স্বাদ, সৌন্দর্য আর ছোট ছোট টিপসের সঙ্গে প্রেমের গল্প। দেখে নিন রেসিপি।

যা যা লাগবে

  • পাস্তা ২০০ গ্রাম (প্যাকেটের নির্দেশ অনুযায়ী সেদ্ধ)
  • চিকেন ফিলে ৩৫০ গ্রাম
  • চেডার চিজ ২৫ গ্রাম (কুরানো)
  • তাজা বেসিল পাতা ১-২ টেবিল চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চা-চামচ (স্বাদমতো)
  • অনিয়ন পাউডার ১/২ টেবিল চামচ
  • পাপরিকা পাউডার ২ চা-চামচ
  • মিক্সড হার্বস ১/২ টেবিল চামচ
  • ময়দা ১ টেবিল চামচ
  • রসুন পাউডার ১/২ টেবিল চামচ
  • লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ (স্বাদমতো)
  • শুকনা অরেগানো ২ চা-চামচ
  • তেল ৩ টেবিল চামচ
  • মাখন ২ টেবিল চামচ
  • পেঁয়াজ ১ মাঝারি (সূক্ষ্ম কাটা)
  • রসুন ১ টেবিল চামচ (সূক্ষ্ম কাটা)
  • ড্রাইড টমেটো ১/৪ কাপ
  • পানি দেড় কাপ
  • চিকেন কিউব ১ টি
  • টমেটো পিউরি ৩ টেবিল চামচ
  • ক্রিম ১ কাপ

যেভাবে তৈরি করবেন

একটি বাটিতে পিঙ্ক সল্ট, পেঁয়াজ পাউডার, পাপরিকা, মিক্সড হার্ব, ময়দা, রসুন পাউডার, লাল মরিচ, শুকনো অরেগানো ভালোভাবে মিশিয়ে নিন। মসলা চিকেন ফিলের উভয় পাশে ছড়িয়ে দিন। বাকি মসলাটি পরে ব্যবহার করার জন্য রেখে দিন।

ওকে তেল দিয়ে চিকেন ফিলে দুই পাশে ৪-৫ মিনিট করে ভেজে নিন। কিছুক্ষণ রেখে স্লাইস করুন। একই ওকে মাখন গলিয়ে পেঁয়াজ ও রসুন ভেজে নিন, ১ মিনিট। ড্রাইড টমেটো যোগ করুন, ১–২ মিনিট নাড়ুন। আগে রাখা মসলার ১–২ টেবিল চামচ যোগ করুন। পানি ও চিকেন কিউব দিয়ে মিশিয়ে ২–৩ মিনিট রান্না করুন।

টমেটো পিউরি ও ক্রিম যোগ করে ২–৩ মিনিট কম আঁচে রান্না করুন। সেদ্ধ পাস্তা, চেডার চিজ, কাটা বেসিল পাতা যোগ করুন, চিজ গলে যাওয়া পর্যন্ত কম আঁচে নাড়ুন। পরিবেশনের সময় রান্না করা পাস্তা, স্লাইস করা মসলা চিকেন, পাস্তা সস আর তাজা বেসিল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর