বিমানে যে অভ্যাসে বিরক্ত হন ফ্লাইট অ্যাটেনডেন্টরা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম

আকাশপথে ভ্রমণ মানেই নানা রকম যাত্রী। তাদের ভিন্ন ভিন্ন চাহিদা আর আচরণ। ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাজ যাত্রীদের সেবা দেওয়া। তাই তাদের সব সময় রাখতে হয় হাসিমুখ। তবে বাস্তবে কিছু অভ্যাস এতটাই বিরক্তিকর যে, হাসিমুখের আড়ালেও তা চাপা পড়ে না।

অভিজ্ঞ ফ্লাইট অ্যাটেনডেন্টদের মতে, সবচেয়ে বিরক্তিকর অভ্যাস হলো, যাত্রীরা টয়লেটে ঢুকে দরজা লক করতে ভুলে যান। দরজা লক না করলে বাইরের ‘অকুপাইড’ আলো জ্বলে না। ফলে অন্য কেউ ভেতরে ঢোকার চেষ্টা করলে, একেবারে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। ভেতরে থাকা ব্যক্তি এবং বাইরে অপেক্ষমাণ যাত্রীর দুজনের জন্যই বিষয়টি অস্বস্তিকর।

একজন সিনিয়র কেবিন ক্রু সদস্য বলেন, ‘এটি শুধু বিব্রতকরই নয়, সময়ও নষ্ট হয়। বিশেষ করে যখন ব্যস্ত সময়ে টয়লেটের জন্য লাইনে দাঁড়াতে হয়।’

আরও যে অভ্যাসগুলো বিরক্ত করে

শুধু টয়লেটের দরজা নয়। ফ্লাইট অ্যাটেনডেন্টদের মতে আরও কিছু অভ্যাস আছে, যেগুলো রীতিমতো অসহ্য হয়ে ওঠে।

  • অনুমতি ছাড়া ক্রু সদস্যদের ছোঁয়া।
  • বিমানে ওঠার সঙ্গে সঙ্গেই পানি চাইতে থাকা।
  • প্রতি দুই মিনিট পরপর কল বেল বাজানো।
  • অকারণে বাড়তি দাবি করা।
  • অভদ্র আচরণ করা।

এসব আচরণ অনেক সময় আমরাও দেখেছি বিমানে ভ্রমণের সময়। যাত্রীদের এইসব কাণ্ড শুধু ফ্লাইট অ্যাটেনডেন্ট নয়। অন্য যাত্রীদেরও ভ্রমণের আনন্দ নষ্ট করে দেয়।

প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর