খুব সহজে রান্না করতে পারেন চিকেন হোয়াইট পোলাও, রইল রেসিপি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

পারিবারিক অনুষ্ঠান হোক বা উইকএন্ডের দুপুরের খাবার, সহজে বানানো যায় এই সুগন্ধি পোলাও। মসলার ঝাঁঝাল স্বাদের বদলে হালকা গন্ধ আর নরম মুরগির টুকরা। তাই চিকেন হোয়াইট পোলাও খেতেও হয় আলাদা। রইল রেসিপি।

উপকরণ

  • আদা ১ ইঞ্চি টুকরা
  • রসুন ১২–১৫ কোয়া
  • কাঁচা মরিচ ২টি
  • জিরা ১/২ টেবিল–চামচ
  • লবঙ্গ ৩-৪টি
  • ছোট এলাচ ২-৩টি
  • ধনে ১/২ টেবিল–চামচ
  • মৌরি ১/২ টেবিল–চামচ
  • জয়ফল ২ টুকরা
  • জয়ত্রী ২ টুকরা
  • বড় এলাচ ১টি
  • পানি ২-৩ প্রয়োজনমতো
  • রান্নার তেল ১/২ কাপ
  • জিরা ১/২ টেবিল-চামচ
  • গোলমরিচ ১/২ চা-চামচ
  • লবঙ্গ ২-৩টি
  • বড় এলাচ ১টি
  • ছোট এলাচ ২-৩টি
  • তেজপাতা ২টি
  • মুরগির মাংস ৬০০ গ্রাম
  • পেঁয়াজ (স্লাইস করা) ১টি (মাঝারি)
  • গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
  • লবণ ১/২ টেবিল চামচ
  • চিকেন স্টক কিউব ১টি
  • দই ১/২ কাপ
  • কাঁচা মরিচ ৪-৫টি
  • পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
  • পানি ৫০০ মিলি
  • চাল ৫০০ গ্রাম (২০ মিনিট ভিজানো)
  • ভাজা পেঁয়াজ (গার্নিশের জন্য)

প্রস্তুত প্রণালী

প্রথমে স্পাইস মিক্সারে আদা, রসুন, কাঁচা মরিচ, জিরা, লবঙ্গ, ছোট এলাচ, ধনে, মৌরি, জয়ফল, জাবিত্রী, বড় এলাচ ও সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করুন। হাঁড়িতে তেল গরম করে তাতে জিরা, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ ও তেজপাতা দিন।

এবার মুরগি দিয়ে নাড়াচাড়া করুন যতক্ষণ না রঙ বদলাতে শুরু করে। এরপর পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিন। তৈরি করা মসলা পেস্ট, গোলমরিচ গুঁড়া, লবণ ও চিকেন স্টক কিউব দিয়ে নেড়ে ঢেকে দিন। কম আঁচে ৪–৫ মিনিট রান্না করুন।

এবার দই দিয়ে ২–৩ মিনিট ভাজুন। কাঁচা মরিচ, পুদিনা ও ধনেপাতা দিয়ে মিশিয়ে নিন। পানি দিয়ে ফুটিয়ে নিন। ঢেকে আবার ৪–৫ মিনিট রান্না করুন। ভিজানো চাল দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না পানি শুকিয়ে আসে (৪–৫ মিনিট)। ঢেকে কম আঁচে ৮–১০ মিনিট ‘দমে’ রান্না করুন। শেষে ভাজা পেঁয়াজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর