নতুন ‘মেগাবুক’ ল্যাপটপ নিয়ে এসেছে টেকনো

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

বাংলাদেশের বাজারে মেগাবুক সিরিজের নতুন ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। ১৪ ইঞ্চি ডিসপ্লেসমৃদ্ধ টেকনো মেগাবুক টি১ ১৫.৬ ল্যাপটপটিতে বিভিন্ন ফিচারের মধ্যে আছে ইনটেলের ১৩তম জেনারেশনের প্রসেসর। গত বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে টেকনো।

তরুণ, পেশাজীবীদের কথা মাথায় রেখে তৈরি এই ল্যাপটপটি অতি হালকা ডিজাইনে তৈরি এবং এতে আছে দ্রুত চার্জিংয়ের সুবিধা। পাশাপাশি ইনটেলের ১৩তম প্রজন্মের কোর আই৯ দ্রুতগতির প্রসেসরের সাথে ৩২জিবি র‍্যামের সমন্বয় পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

প্রেস বিজ্ঞপ্তিতে টেকনো দাবি করেছে যে, মেগাবুক টি১ ১৫.৬ ল্যাপটপটির ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন সাধারণত উচ্চমূল্যের ল্যাপটপে দেখা যায়। ফলে এই ডিভাইসটি থেকে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের পারফরম্যান্স আশা করতে পারেন ব্যবহারকারীরা।

১৩তম জেনারেশনের ইনটেল কোর আই৯-১৩৯০০এইচকে প্রসেসর (৫.৪ গিগাহার্জ পর্যন্ত) ও ইনটেল আইরিস এক্সই গ্রাফিক্সের সমন্বয়ে ডেস্কটপ-ক্লাস পারফরম্যান্সের নিশ্চয়তা দিচ্ছে টেকনো’র মেগাবুক টি১ ল্যাপটপ। ফলে মাল্টিটাস্কিং, ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো, ও ডিমান্ডিং অ্যাপগুলো ডিভাইসটিতে খুব সহজেই ব্যবহার করা যাবে। 

এছাড়া ১টিবি এসএসডি স্টোরেজ ও ৩২জিবি এলপিডিডিআর৪ র‍্যামের কল্যাণে দ্রুত গতি ও মসৃণ পারফরম্যান্স অফার করছে ন্যানো অ্যালুমিনিয়াম অ্যালয় বডি’র এই ল্যাপটপটি। এখানেই শেষ নয়। মাত্র ১৪.৮ মিলিমিটার পাতলা এবং ১.৫৬ কেজি হালকা ওজনের ডিভাইসটিতে ৭০ওয়াট পার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, ফলে ১৭.৫ ঘণ্টা পর্যন্ত একটানা ব্যবহার করা সম্ভব এতে। 

১৪ ইঞ্চি এফএইচডি ডিসপ্লেতে (১৯২০×১০৮০, ১৬:৯) ৩০০ নিটস ব্রাইটনেস এবং শতভাগ এসআরজিবি কালার গ্যামাট ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপে। টিইউভি আই কমফোর্ট সার্টিফিকেশনের কল্যাণে পেশাদার মানের ভিজ্যুয়াল উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদেরকে আরও উন্নত অভিজ্ঞতা প্রদান করতে এতে ব্যবহার করা হয়েছে এলইডি ব্যাকলিট কীবোর্ড, যেখানে ৪ স্তরের ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টের সুযোগ রয়েছে। এছাড়া আছে একটি ২-ইন-১ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এআই নয়েজ রিডাকশন অ্যালগরিদম এবং টেকনো ভিওসি সাউন্ড সিস্টেম ডুয়েল মাইক্রোফোনসহ পেশাদার মানের অডিও। 

পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন কানেক্টিভিটি অপশনও আছে টেকনো’র এই ল্যাপটপে। এতে আছে ডুয়েল টাইপ-সি পোর্ট (১০ জিবিপিএস, ডেটা, চার্জিং, ডিসপ্লে), এইচডিএমএল ১.৪, ইউএসবি ৩.২ জেন ২ (১০ জিবিপিএস), দুইটি ইউএসবি ৩.২ জেন ১ (৫ জিবিপিএস), ইউএসবি ২.০, আরজে ৪৫ ইথারনেট, টিএফ কার্ড স্লট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, রিসেট সুইচ ও কেনসিংটন লক। দ্রুতগতির চার্জিংয়ের জন্য ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জারও পেয়ে যাবেন ব্যবহারকারীরা।  

টেকনো মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম জেন ইনটেল) এর বিক্রয়মূল্য ৮৯,৯০০ টাকা। উচ্চ-সক্ষমতার এই ল্যাপটপটি বর্তমানে বাংলাদেশে টেকনোর সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। 

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর