আন্তর্জাতিক মেকআপ দিবস

ভাইরাল তবে বেশ কার্যকর মেকআপ টিপস

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

মেকআপ দুনিয়ায় প্রতিদিনই নতুন কিছু ট্রেন্ড আসে। অনেকগুলো মেকআপ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে সব হ্যাকস কিন্তু সবার ত্বকে সমানভাবে কাজ করে না। বিশেষ করে এদেশীয় ত্বকের শেড ও আন্ডারটোনের কারণে কিছু কৌশল একেবারেই মানানসই নয়। আন্তর্জাতিক মেকআপ ডেতে তাই রইল কিছু ভাইরাল মেকআপ হ্যাকস। যেগুলো আমাদের দেশের নারীদের ত্বকের জন্য সত্যিই কার্যকর।

আন্তর্জাতিক মেকআপ ডে কী?

এই দিনটি মূলত সৌন্দর্য, সৃজনশীলতা ও আত্মপ্রকাশের উৎসব। মেকআপ কেবল বাহ্যিক সাজ নয়। বরং আত্মবিশ্বাস বাড়ানো, ব্যক্তিত্বকে তুলে ধরা এবং বিশ্বজুড়ে নতুন ট্রেন্ড উপস্থাপনের একটি মাধ্যম। এদিনে মেকআপপ্রেমী, শিল্পী ও ব্র্যান্ডরা একত্র হয়ে নানা টিপস শেয়ার করেন। নতুন কৌশল আবিষ্কারে অংশ নেন।

ত্বকের জন্য কার্যকর ভাইরাল হ্যাকস

 

কালার কারেকশন

ডার্ক সার্কেল ও পিগমেন্টেশন আমাদের দেশের নারীদের ত্বকের জন্য খুবই সাধারণ। আন্ডার-আই ও ঠোঁটের চারপাশে কনসিলারের আগে কমলা বা পিচ টোনের কারেক্টর ব্যবহার করলে নীলচে বা ধূসর আন্ডারটোন নিরপেক্ষ হয়ে যায়। এতে করে আন্ডার-আই অংশ ফ্যাকাশে বা অ্যাশি দেখায় না। তাই মেকআপের বেস হয় সমান ও মসৃণ।

লিপস্টিককে ব্লাশ হিসেবে ব্যবহার

এটি সময় ও অর্থ দুটোই বাঁচায়। উষ্ণ টোনের গোলাপি, কোরাল বা ইট-লাল লিপস্টিক গালে ব্লেন্ড করলে ত্বকে খুব সুন্দর ফ্লাশ পাওয়া যায়। এগুলো পাউডার ব্লাশের তুলনায় দীর্ঘক্ষণ টিকে থাকে এবং ত্বকে প্রাকৃতিক আভা এনে দেয়।

বানানা পাউডার

হলুদ আন্ডারটোনের লুজ বানানা পাউডার ত্বকের জন্য দারুণ কার্যকর। ট্রান্সলুসেন্ট পাউডার যেখানে অনেক সময় সাদা আবরণ তৈরি করে। সেখানে বানানা পাউডার মেকআপ সেট করে ও ত্বকের ম্লানভাব দূর করে। এতে মুখ পায় এক ধরনের হাইলাইটেড ও মসৃণ ফিনিশ।

লেয়ারিং কাজল

চোখের সৌন্দর্য বাড়াতে কাজল সবসময়ই জনপ্রিয়। একটি সহজ হ্যাক হলো কাজল ল্যাশ লাইনে লাগিয়ে তা বাদামি বা কালো আইশ্যাডো দিয়ে হালকাভাবে স্মাজ করা। এতে তৈরি হয় নরম স্মোকি আই যা ঝামেলাহীন। আলাদা কোনো টুলস লাগে না। আর চোখকে করে আরও আকর্ষণীয়।

সাব ব্রাউস

ভ্রু ব্রাশ করার সময় পরিষ্কার সাবান বা ব্রাউ ওয়াক্স ব্যবহার করলে ভ্রু আরও লিফটেড দেখায়। মুখাবয়বে ঘন ভ্রু সাধারণত বোল্ড আই ও লিপসের সঙ্গে মানানসই। এই হ্যাক ভ্রুকে ভারী না করে প্রাকৃতিক আকার বজায় রেখে দেয় সুন্দর শেপ ও লিফট।

আন্তর্জাতিক মেকআপ ডেতে তাই আপনার মেকআপ কিটে রাখতে পারেন এই সহজ কিন্তু কার্যকর হ্যাকগুলো। এগুলো শুধু ট্রেন্ডি নয়, বরং ত্বকের জন্যও মানানসই।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর