নব্বই দশকের সোনালি গল্পে বাপ্পা মজুমদার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

নব্বই দশকের ব্যান্ডসংগীতের উন্মাতাল জোয়ারের দিনে ঘুরে দেখা! শিল্পী বাপ্পা মজুমদার আজ আমাদের সঙ্গে ভাগাভাগি করতে চলেছেন সেই নস্টালজিক মুহূর্তগুলো।

প্রয়াত সাংবাদিক-সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর সঙ্গে একাত্ম হয়ে তিনি মধ্য নব্বই দশকে ‘দলছুট’ ব্যান্ডের মাধ্যমে সামনে আসেন। ১৯৯৭ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আহ্’ প্রকাশের পর শ্রোতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং ব্যান্ড হয়ে ওঠে জনপ্রিয়।

আজও সেই স্মৃতিগুলো মনে করতে গিয়ে বাপ্পা ভেসে যান অতীতের জগতে—আজিজ সুপার মার্কেটের আড্ডায় গানের ভাবনা শেয়ার করা, রাতভর গান তৈরি করা, লিরিক ও সুর নিয়ে বিশ্লেষণ, প্রথম রেকর্ডিংয়ের উত্তেজনা, কনসার্টের অভিজ্ঞতা, ভক্তদের উচ্ছ্বাস—সবই আজও মনে পড়ে।

বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীতশিল্পী এই সব স্মৃতিকথা শেয়ার করবেন মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ সেপ্টেম্বর, শনিবার রাত ১২টায়।

নস্টালজিক ভ্রমণে বাপ্পা মজুমদার আবেগাপ্লুত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির, এবং উপস্থাপনায় রিয়াদ শিমুল। 

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে বিভিন্ন পর্ব। তবে দর্শকপ্রিয় এই অনুষ্ঠান কখনও কারও ব্যক্তিগত...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর