বাড়িতেই বানান রেস্টুরেন্টের স্বাদে লেমন পেপার চিকেন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

চিকেন দিয়ে নানা রকম পদ তো আমরা বানাই-ই। তবে লেবুর স্বাদ আর গোলমরিচের তীব্র ঝাঁজ একসঙ্গে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন লেমন পেপার চিকেন। বাইরে মচমচে, ভেতরে নরম, সঙ্গে লেবুর টক আর মধুর মিষ্টি স্বাদে তৈরি এই পদ একেবারে রেস্টুরেন্ট স্টাইলের। নুডলস, স্প্যাগেটি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করলে জমে উঠবে দুপুর বা রাতের খাবারের টেবিল। রইল রেসিপি।

উপকরণ

  • লেবুর রস ৩ টেবিল চামচ
  • সয়া সস ৩ টেবিল চামচ
  • পানি ১/৪ কাপ
  • লবণ ১/৪ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ
  • কর্নফ্লাওয়ার ১-২ টেবিল চামচ
  • থাই লাল মরিচ ২-৩টি
  • হাড়ছাড়া চিকেন লেগ পিস ৪০০ গ্রাম
  • আদা-রসুন বাটা ১/২ টেবিল চামচ
  • লবণ ১/২ চা-চামচ
  • পাপরিকা পাউডার ১/২ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
  • কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ
  • ময়দা ৩ টেবিল চামচ
  • সয়া সস ২ টেবিল চামচ
  • ঠান্ডা পানি ৪ টেবিল চামচ
  • তেল প্রয়োজন
  • রসুন কুচি ১ টেবিল চামচ
  • মধু ৩ টেবিল চামচ
  • তিল ১/২ চা-চামচ
  • পেঁয়াজপাতা কুচি সাজানোর জন্য
  • লেবুর টুকরা সাজানোর জন্য
  • তিল সাজানোর জন্য

যেভাবে বানাবেন

প্রথমে একটি জগে লেবুর রস, সয়া সস, পানি, লবণ, গোলমরিচ, কর্নফ্লাওয়ার আর থাই লাল মরিচ ভালো করে মিশিয়ে আলাদা করে রাখুন। একটি বাটিতে মুরগির মাংস নিন। তাতে দিন আদা-রসুন বাটা, লবণ, পাপরিকা, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, ময়দা, সয়া সস ও ঠান্ডা পানি। সব উপকরণ মিশিয়ে অন্তত ১৫ মিনিট মেরিনেট করুন।

কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে মুরগির টুকরোগুলো সোনালি ও কুড়মুড়ে হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। একই প্যানে সামান্য তেল গরম করে রসুন কুচি দিয়ে ভাজুন। সুগন্ধ বের হলে আগে থেকে তৈরি সস ঢেলে দিন। আঁচ বাড়িয়ে ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন।

এবার ভাজা মুরগি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মধু যোগ করে আবারও বাড়তি আঁচে এক মিনিট নেড়ে রান্না করুন। ওপরে তিল ছিটিয়ে নেড়ে নামিয়ে ফেলুন। শেষে পেঁয়াজপাতা, লেবুর টুকরো আর তিল ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টক-ঝাল-মিষ্টি তিন স্বাদের অনন্য মিশ্রণ এই লেমন পেপার চিকেন। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পরিবারের সাপ্তাহিক বিশেষ আয়োজনে রাখতেই পারেন এই রেসিপি।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর