কীভাবে মৃত্যু জুবিনের, ডেথ সার্টিফিকেট কী বলছে?

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

চিরঘুমের দেশে ‘ইয়া আলি’খ্যাত গায়ক জুবিন গার্গ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। সম্প্রতি নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। সেখানে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সমুদ্রে স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তাঁর। স্থানীয় পুলিশ দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। গায়কের এই আকস্মিক মৃত্যু অনুরাগী থেকে শুরু করে সংগীতপ্রেমীদের কেউই মেনে নিতে পারছেন না। এই পরিস্থিতিতে তদন্তের দাবি জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। 

এদিকে, সোমবার (২২ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে জুবিনের ডেথ সার্টিফিকেট, অর্থাৎ মৃত্যুর শংসাপত্র আসামে এসে পৌঁছেছে। যেখানে সমুদ্রে ডুবে গায়কের মৃত্যুর কথা উল্লেখ রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে সংশয়ের নিরসন ঘটেনি, এ জন্য অভ্যন্তরীণ তদন্তও চলবে বলে জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমে বিশ্বশর্মা বলেন, ‘এটা তো ময়নাতদন্তের রিপোর্ট নয়। এটা মৃত্যুর শংসাপত্র মাত্র। আমরা এইসব তথ্য সিআইডিকে দিয়েছি। সিঙ্গাপুর থেকে দ্রুত যাতে ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে আসে, তার জন্য মুখ্যসচিব সর্বদা সেখানকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন।’

জুবিন। ছবি: সংগৃহীত

এর আগে, আসামের মুখ্যমন্ত্রী গায়কের মৃত্যুর জন্য সিঙ্গাপুরের অনুষ্ঠান আয়োজক এবং জুবিনের গাইডের গাফিলতির অভিযোগ তুলেছিলেন। এ নিয়ে আলাদা করে তদন্তেরও দাবি জানান।

জুবিনের মৃত্যুর পর তাঁর বহুদিনের ছায়াসঙ্গী ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহান্তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। তবে ম্যানেজার সিদ্ধার্থের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ।

প্রসঙ্গত, একাধিক ভাষায় গান গাইতে পারতেন জুবিন গার্গ। অসমিয়া, বাংলা, হিন্দি শুধু নয়, নেপালি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, ইংরেজিসহ মোট ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন তিনি। তাঁর সবচেয়ে স্মরণীয় হিন্দি গান ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’, যা সংগীতপ্রেমীদের কাছে আজও সমান জনপ্রিয়।

সূত্র: এনডিটিভি

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর