উজ্জ্বল ত্বকের জন্য মধুর ৫ ফেসপ্যাক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

গরম, ধুলোবালি আর অস্বাস্থ্যকর খাবারের কারণে হারায় ত্বকের স্বাভাবিক সতেজতা। কোমল ত্বকে দেখা দেয় ব্রণ, দাগ এবং রুক্ষতা। অনেকে আবার বয়সের চেয়েও বয়স্ক দেখাতে শুরু করেন। ত্বককে ভেতর থেকে পুষ্টি দেওয়ার সহজ সমাধান হতে পারে প্রকৃতির এক উপাদান, মধু।

করণ, মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ব্রণ কমায় ও দাগ হালকা করে। সেই সাথে ফিরিয়ে আনে ত্বকের উজ্জ্বলতা। ঘরে থাকা সহজ কিছু উপাদানেই তৈরি করা যায় নানা রকম ফেসপ্যাক। দেখে নিন।

মধু আর লেবুর ফেসপ্যাক

এক চা-চামচ মধুর সঙ্গে অর্ধেক চা-চামচ লেবুর রস মিশিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ পরে পাবেন পার্থক্য। লেবু ত্বকের কালচে ভাব কমায়। অন্যদিকে মধু ত্বক রাখে আর্দ্র।

দই-মধুর ফেসপ্যাক

ত্বকের জন্য দুটি উপাদানই বেশ কাজের। দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা মৃত কোষ দূর করে। অন্যদিকে মধু ত্বককে করে আরও নরম ও মসৃণ। আপনার শুষ্ক ত্বকের জন্য এটি বেশ কার্যকর। ১ টেবিল চামচ টক দইয়ের সাথে ১ চা-চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফলাফল মিলবে হাতে-নাতে।

রূপচর্চায় হলুদ ও মধু

এই উপাদান দিয়ে তৈরি প্যাক নিয়মিত ব্যবহার করলে মুখের ব্রণের দাগও হালকা হয়ে যাবে। একটি বাটিতে ১ চা-চামচ মধু আর সামান্য (এক চিমটি) হলুদ মিশিয়ে নিন। তারপর মুখ ও গলায় লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। হলুদে থাকা উপাদান ত্বক উজ্জ্বল করে। আর মধু জোগায় আর্দ্রতা। নিয়মিত ব্যবহারেই মিলবে ফল। ব্রণ মুক্ত কোমল ত্বক।

মধু-কলার ফেসপ্যাক

খুব সহজে আরও একটি ফেসপ্যাক বানাতে পারেন, যা আপনার রুক্ষ ও ক্লান্ত ত্বকের জন্য এটি বেশ উপযোগী। আর সেটি হলো কলা আর মধুর ফেসপ্যাক। একটি পাকা কলা চটকে তার সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। তারপর ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কলা ত্বকের গভীরে পুষ্টি জোগায়। আর মধু ত্বককে নরম ও কোমল রাখে।

কার্যকরী ফেসপ্যাক মধু-অ্যালোভেরা

ব্রণ বা ফাটা ত্বকের জন্য বেশ কার্যকর এই ফেসপ্যাক। ১ টেবিল চামচ অ্যালোভেরার জেলের সাথে ১ চা-চামচ মধু মিশিয়ে খুব সহজেই বানানো যাবে প্যাক। তারপর মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বকের প্রদাহ কমায় এবং পোরস ছোট করে। অন্যদিকে মধু ত্বককে রাখে আর্দ্র।

মধু শুধু খাবার নয়। ত্বকের যত্নে নির্ভরযোগ্য এক ভেষজ উপাদানও। মধু দিয়ে তৈরি এই পাঁচ ফেসপ্যাক ব্যবহার করলে সহজেই দূর হবে ত্বকের দাগ, রুক্ষভাব বা কালচে ছোপ। আর নিয়মিত যত্নে ফিরবে ত্বকের জেল্লা।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর