বিজ্ঞাপন নিয়ে শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর! যা আদেশ দিল হাইকোর্ট

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

ভারতের এক আইনজীবী ২০২২ সালের জুনে হুন্ডাই গাড়ি কেনেন। অভিযোগ, গাড়িটি স্পিড তুলতে ব্যর্থ হত, আরপিএম বেড়ে যেত এবং ওডোমিটারে ‘ক্ষতিকর’ সতর্কবার্তা দেখাত। কয়েক মাসের মধ্যেই গাড়ি কাঁপতে শুরু করে, ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। কীর্তি সিং নামের ওই আইনজীবী জানান, একাধিকবার তিনি দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান। এরপরই তিনি এআইআর দায়ের করে বসলেন খোদ বলিউড বাদশাহ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে। কারণ ভারতে কোম্পনিটির শুভেচ্ছাদূত তারা।

স্বস্তির খবর হলো, রাজস্থানের ভরতপুর হাইকোর্ট বৃহস্পতিবার স্থগিত করেছে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর। অভিযোগটি ছিল একটি ত্রুটিপূর্ণ গাড়ির বিজ্ঞাপনে তাদের নাম থাকার কারণে।

শাহরুখ ও দীপিকার আইনজীবীরা হাইকোর্টে বলেন, ‘আমাদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই। অভিযোগকারী তিন বছর ধরে গাড়িটি চালিয়েছেন এবং ৬৭ হাজার কিমি অতিক্রম করেছেন। কোনো সমস্যা থাকলে তিনি ভোক্তা আদালতের দ্বারস্থ হতে পারতেন।’

এই যুক্তি বিবেচনায় হাইকোর্ট ১০ সেপ্টেম্বরের স্থগিতাদেশ বহাল রাখে। বিচারপতি সুদেশ বনসালের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, আইনি লড়াইয়ে যাওয়ার আগে উভয় পক্ষের মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা উচিত। পরবর্তী শুনানির আগে মধ্যস্থতা সভায় বসার নির্দেশও দেওয়া হয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, সাধারণত কোনো পণ্যের কারিগরি ত্রুটির দায় প্রস্তুতকারক বা ডিলারের ওপর থাকে, ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নয়। তবে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে কখনো তারকাদের নাম এফআইআর-এ আসতে পারে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর