বুলবুলের চেক ফেলে দেওয়া পাকিস্তানকে আরও তাতিয়ে দিলেন অমিতাভ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

ভারত-পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। তবে এবারের এশিয়া কাপ ফাইনালে ব্যাট-বল ছাপিয়ে আলোচনায় এসেছে মাঠের বাইরের কাণ্ডকারখানা।

পাকিস্তানকে উড়িয়ে ট্রফি হাতে তুলেছে ভারত, আর হতাশ পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা রাগে রানার-আপের চেকটাই ছুড়ে ফেলেছেন। পুরস্কার বিতরণীতে এই চেকটা তুলে দিয়েছিলেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল।

কিন্তু আসল মজা জমল ম্যাচ শেষে। এগিয়ে এলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এক্স-এ লিখলেন, ‘‘ওদিকে ওরা কথায় পিছলে (নাম ভুল বলা প্রসঙ্গে) গেল। এদিকে ব্যাট, বল বা ফিল্ডিং না করেই শত্রুকে হারিয়ে দিলে! খুব ভালো খেলেছ ‘অভিষেক বচ্চন’।’’ মুহূর্তেই ভাইরাল কিংবদন্তির এই পোস্ট।

এর পেছনে আছে এক মজার ঘটনা। ফাইনালের আগে চ্যাট শোতে শোয়েব আখতার ভারতের ব্যাটার অভিষেক শর্মার নাম গুলিয়ে বলেছিলেন ‘অভিষেক বচ্চন’। ভিডিও নেটপাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সুযোগটা হাতছাড়া করেননি জুনিয়র বচ্চনও। তিনি পাল্টা লিখেছিলেন, ‘যথেষ্ট সম্মানের সঙ্গেই বলছি, ভাববেন না যে পাকিস্তান আমাকেও হারাতে পারবে। আমি ক্রিকেটে পারদর্শী না হলেও আমাকে হারানো সম্ভব নয়।’

মাঠে ভারতের জয়, মাঠের বাইরে বাপ-বেটার কটাক্ষ—সব মিলিয়ে এশিয়া কাপ হয়ে উঠল আসলেই ‘ব্লকবাস্টার শো’।

রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে বিগ বি’র উদ্যমী উপস্থিতি দেখতে মুখিয়ে থাকেন কোটি দর্শক, এবার সেই মঞ্চেই তিনি এলেন কিছুটা ভিন্নভাবে! সম্প্রতি জনপ্রিয় এই অনুষ্ঠানের ১৮তম আসরের একটি পর্বের...
কর্মই জীবন—এই মন্ত্রেই যেন বিশ্বাসী অমিতাভ বচ্চন। বয়স ৮৩’র ঘরে, তবে এখনও সপ্তাহের প্রতিদিনই নিজেকে নানাভাবে ব্যস্ত রাখেন তিনি। সম্প্রতি এক ব্লগে পোস্টে এমন ব্যক্তিগত অনুভূতিই শেয়ার করলেন বিগ বি।...
অন্দরসজ্জা নিয়ে সেলেবদের অনেকেরই আলাদা শখ থাকে, সে কথা নতুন নয়। তবে অমিতাভ বচ্চন-এর বাড়ির শৌচালয় যে এমন চোখধাঁধানো হতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন! আর সেই অভাবনীয় অভিজ্ঞতার...
জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর