বাগদান সম্পন্ন, বিয়ে করছেন বিজয়-রাশমিকা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম

দীর্ঘ ৮ বছর ধরে তাঁদের প্রেমের গুঞ্জন। কিন্তু সম্পর্কের কথা মুখ ফুটে কখনও স্বীকার করেননি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার কেউই। এবার গোপনেই বাগদান সেরে ফেললেন এই তারকা যুগল। কাকপক্ষীতেও টের পেতে দেননি! ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, আংটিবদল করে ইতিমধ্যেই বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন তাঁরা।

একাধিক ভারতীয় গণমাধ্যমে খবর, ২০২৬ সালের ফ্রেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাকে ঘুরবেন রাশমিকা-বিজয়। ভালোবাসার মাসের আবহেই বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। 

যদিও বিয়ের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। এমনকি বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয়-রাশমিকা, সেটাও স্পষ্ট। 

এদিকে, বিজয়-রাশমিকার বাগদান সম্পন্নের খবর শুনেই উল্লাসে ফেটে পড়েছেন এই দুই তারকার অনুরাগীরা। সামাজিকমাধ্যমে শুভেচ্ছার জোয়ার। কিন্তু মুখে এখনও কুলুপ এঁটে রয়েছেন তারকা জুটি। 

বারবার প্রেমের গুঞ্জন উড়িয়ে একে-অপরকে ‘শুধু বন্ধু’ বলেই দাবি করে এসেছেন বিজয়া-রাশমিকা। তবে এবার এই তারকাযুগলকে বিয়ের পিঁড়িতে দেখার অপেক্ষায় অনুরাগীরা।

প্রসঙ্গত, বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যেমন উন্মাদনা, ‘অ্যানিম্যাল’ কিংবা ‘পুষ্পা’র পর থেকে রাশমিকা মান্দানাকে নিয়েও তেমন অন্তহীন উন্মাদনা। ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাইট ব্যাকে নাহুয়েল মলিনা খেললেও স্পেনের বিপক্ষে গনসালো মন্তিয়েলকে দেখার...
সময় টিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রমও স্থগিত থাকবে।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর