নরসিংদীতে চাঁদাবাজদের আটককালে পুলিশের ওপর হামলা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম

নরসিংদী পৌর শহরের আরশীনগর মোড়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করার পর পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন নিজেই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও হাসপাতালের চিকিৎসক থেকে জানা যায়, শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য সদর উপজেলার বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থল থেকে ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে আরশীনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তোলা হচ্ছিল। এসময় দুজনকে হাতেনাতে আটক করলে পেছন থেকে চাঁদা আদায়কারীসহ ৪০-৫০ জন সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের ঘাড়ে, পায়েসহ বিভিন্ন স্থানে আঘাত করে আটকদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। 

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানা কবির বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার ঘাড়ে, পায়ে রক্ত জমে গেছে। আমরা কয়েকটি পরীক্ষা দিয়েছি এবং তাকে হাসপাতালে ভর্তি করার অনুরোধ জানানো হয়েছে।’

ইজারাদার আলমগীর হোসেন মোবাইল ফোনে জানান, পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটে নাই। পৌর নিয়মনীতি ও বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশ বাধা দেওয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে শুনতে পেরেছি। পুলিশের ওপর হামলার ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন বলেন, ‘চাঁদা আদায় বন্ধে আমি সোচ্চার থাকায় ক্ষোভ থেকেই শুধু আমার ওপর হামলার ঘটনা ঘটেছে, সেটা হামলার ধরন থেকে বুঝতে পেরেছি। এসময় অন্য কোনো পুলিশ সদস্যের ওপর হামলা হয়নি। সেখানে হামলা করার মতো বড় কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।’
 
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ বলেন, ‘এটা তেমন কিছু না। এটা হলো, ওইদিক দিয়া যাচ্ছিল তো, দুজন ব্যক্তি রাস্তার ওপর দাঁড়িয়ে টুল তুলতেছিল। তখন ওদের সাথে কথাবলার একপর্যায়ে ৩০-৪০ লোক এসে তারা আবার এদেরকে নিয়ে গেছে। এ পর্যায়ে ওরে (সার্কেলকে) ধাক্কা দিয়েছে, আর ও রাস্তার ওপারে পড়ে গেছে। হামলা না, ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে। এ ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিটির কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। 
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর