রূপপুরে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত শক্তি উৎপাদন প্রক্রিয়া বা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

এর আগে বৃহস্পতিবার বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এদিন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বায়েরা এর অনুমোদন দেয়।

এই ধাপে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে। অর্থাৎ, চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হয়েছে।

এদিকে দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির পরমাণু শক্তি সংস্থা-রোসাটম। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে আগামী নভেম্বরে। 

জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর কারিগরি ক্রুটি মেরামত হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিড জানিয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার...
৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দোরগোড়ায় বাংলাদেশ। রূপপুরের প্রথম ইউনিটের চুল্লীতে এখন চলছে বিক্রিয়া। নিয়ন্ত্রক সংস্থা বলছে, পরের ধাপগুলো সফলভাবে পার করা গেলে নভেম্বরেই পরীক্ষামূলক...
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ঢুকলে বিএনপির নেতৃত্বাধীন সরকার প্রতিহত করতে পারবে না মন্তব্য করে তাদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
বিএনপি ক্ষমতায় আসার ৯ মাসেও আইনশৃঙ্খলাসহ কিছুই ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। আজ শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে।   একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন নতুন রোগী। 
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই যে প্রস্তুত হচ্ছে ব্রাজিল, আনলেত্তির দল ঘোষণা তেমন ইঙ্গিতই দিচ্ছে। এর আগে সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল কোচের ঘোষিত ২৬ সদস্যের দলে ছিল চমকের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর