এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। 

শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট  (https://eduboardresults.gov.bd, https://educationboardresults.gov.bd)  থেকে এবং ১৬১৪০ নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এ ছাড়া খাতা পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এসএসসি-এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে যুগোপযোগী ও ঐতিহাসিক উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তবে...
এসএসসি, এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী সর্বোচ্চ দুইটি বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া বিষয়ে ভাবছে সরকার৷ এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন৷ 
জাতীয় গ্রিডে সীমিত পরিসরে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পেয়েছে রূপপুরের প্রথম ইউনিট। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহও শুরু হয়েছে।
বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের প্রচলিত সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিতে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি)...
গাজীপুরের টঙ্গীতে মাইক্রোবাসের চাপায় আব্দুল্লাহ আল জাবের (১৭) নামে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল...
হ্যালোইন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এ উপলক্ষে ২৯ থেকে ৩১ অক্টোবর গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে ‘আ গ্র্যান্ডিওস হলো ফেস্ট’ এবং ৩১ অক্টোবর গ্রিল অন দ্য স্কাইলাইনে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর