ত্বকের জেল্লা ফেরাতে স্ক্রাব নয়, তরুণরা ঝুঁকছে বডি পলিশিংয়ে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম

ত্বকের যত্নে এখন শুধু ফেসিয়াল বা স্ক্রাবের মধ্যে সীমাবদ্ধ নয়। রূপচর্চায় এবার যুক্ত হয়েছে বডি পলিশিং। ব্যস্ত জীবনে নিজের যত্ন নেওয়ার সময় কমে এলেও তরুণ প্রজন্মের কাছে ত্বকের ঔজ্জ্বল্যে যেন কোনো ছাড় নেই। মুখের পাশাপাশি শরীরের ত্বকও রাখতে হবে উজ্জ্বল ও মসৃণ। ঠিক এই কারণে তারা ঝুঁকছেন বডি পলিশের দিকে। দ্রুত ফল পাওয়া আর ত্বকের পুষ্টি ঠিক রাখতে জনপ্রিয় হয়ে উঠছে এই ট্রিটমেন্ট।

শুধু পার্লারেই নয়, ঘরেও তৈরি করা যায় সহজ এক বডি পলিশ। ছবি: ফ্রিপিক

বডি পলিশিং আসলে কী?

অনেকেই বডি পলিশিংকে এক্সফোলিয়েশন বা স্ক্রাবিংয়ের মতো ভাবেন। কিন্তু বিউটিশিয়ানরা বলছেন, এর কাজ একদমই ভিন্ন। এক্সফোলিয়েশন শুধু উপরের মৃত কোষ তুলে ফেলতে পারে। তবে বডি পলিশিং কাজ করে ত্বকের ভেতর থেকে। এটি ত্বকে জমে থাকা ময়লা, তেল ও মৃত কোষ সরিয়ে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। একই সাথে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে এনে দেয় সজীব ও কোমলতা। এই ট্রিটমেন্ট নিয়মিত করালে ত্বকের কালচে ভাব ও শুষ্কতা দূর হয়।

কেন তরুণরা বেছে নিচ্ছেন বডি পলিশিং?

তরুণ প্রজন্ম ত্বকের যত্নে সচেতন, তবে হাতে একদমই সময় নেই। আবার অনেকের পক্ষে প্রতিদিন আলাদা করে স্ক্রাব, ময়েশ্চারাইজার, বডি অয়েল লাগানো সম্ভব হয় না। কিন্তু বিশেষ কোনো অনুষ্ঠান, পার্টি বা ফটোশুটের আগে উজ্জ্বল ত্বক চাই-ই। তাই মাত্র একবার ট্রিটমেন্টেই যখন শরীরের ত্বক হয়ে ওঠে ঝকঝকে ও মোলায়েম। তখন বডি পলিশই তাঁদের প্রথম পছন্দ হয়ে উঠেছে।

ত্বকের উপকারিতা

বডি পলিশিং শুধু উজ্জ্বলতা ফেরায় না, ত্বকের পুষ্টিও যোগায়। এতে ব্যবহৃত হয় প্রাকৃতিক উপাদান যেমন ব্রাউন সুগার, সি-সল্ট বা সামুদ্রিক লবণ। যেগুলো ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। সেই সাথে অ্যালফা হাইড্রক্সি অ্যাসিড (এএইচএ) বা প্রাকৃতিক ফলের নির্যাস, ত্বকের আর্দ্রতা ধরে রাখে। বডি পলিশে থাকা তেল ও ক্রিম ত্বকের শুষ্কতা দূর করে। ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। তাই একবার করালে কয়েকদিন ত্বক থাকে নরম, উজ্জ্বল ও মসৃণ।

প্রতিদিন করা যায় কি?

প্রতিদিন বডি পলিশ করা ঠিক নয়। ত্বকের কোষকে পুনর্জন্ম নিতে সময় লাগে। প্রতিদিন এক্সফোলিয়েশন করলে ত্বকের প্রাকৃতিক ময়েশ্চার ব্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। আর ত্বক হয়ে উঠতে পারে সংবেদনশীল। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, রোজকার যত্নের পাশাপাশি সপ্তাহে একবার বডি পলিশ করলেই যথেষ্ট। নিয়ম মেনে করালে এর প্রভাব থাকে দীর্ঘস্থায়ী।

শুধু পার্লারেই নয়, ঘরেও তৈরি করা যায় সহজ এক বডি পলিশ। তবে যাদের ত্বক সংবেদনশীল, তাঁদের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর