আসছে ক্রাইম থ্রিলার ‘গিরগিটি’

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পিএম

মানুষ যখন গিরগিটির মতো রঙ বদলায়, তখন সত্য আর মিথ্যার ফারাক করা কঠিন হয়ে পড়ে। অপরাধ, দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার এমনই এক অন্ধকার জগৎ নিয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ওয়েব সিরিজ ‘গিরগিটি’। 

সিরিজটি পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ। গোয়েন্দা কর্মকর্তা মারুফ চৌধুরীর ভূমিকায় রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

থ্রিলারটির গল্প শুরু হয় এক নির্জন মহাসড়কে একটি নৃশংস হত্যাকাণ্ড দিয়ে, যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। এই হত্যাকাণ্ডের তদন্তে নামেন ডিটেকটিভ মারুফ চৌধুরী। তদন্তে তিনি এক ভয়ংকর কর্পোরেট মাদক চক্রের সন্ধান পেলেও, ভেতরের বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার খেলায় একসময় নিজেই জড়িয়ে পড়েন এক বিপজ্জনক জালে। কে শিকার আর কে শিকার—সেই রহস্যের জট খুলতেই এগোবে গল্প।

লস্কর নিয়াজ মাহমুদ বলেন, ‘আমরা কোনো অতিমানবীয় গোয়েন্দা নয়, বরং আমাদের আশপাশের চরিত্রদের নিয়ে একটি মানবিক গল্প বলতে চেয়েছি। আশা করি, দর্শকরা আমাদের সততা ও যত্নের এই চেষ্টাটুকু উপভোগ করবেন।’

এই সিরিজে ইরফান সাজ্জাদ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে।

বঙ্গর পক্ষ থেকে বলা হয়, ‘আমরা সবসময় দর্শকদের জন্য নতুন ও মানসম্মত কনটেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গিরগিটি সেই প্রচেষ্টারই একটি অংশ। এর শক্তিশালী গল্প, অসাধারণ নির্মাণশৈলী এবং তারকা শিল্পীদের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী।’

আগামী ১৬ অক্টোবর বঙ্গতে উন্মুক্ত হবে অপরাধ, রহস্য আর বিশ্বাসঘাতকতার গল্পে সাজানো এই সিরিজ।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর