স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৫১ পিএম

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে গতকাল মঙ্গলবার এক সেমিনারের আয়োজন করা হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।  সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ, ‘আমরা নারী’ এবং এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’। 

অক্টোবর মাস বিশ্বব্যাপী ‘পিঙ্ক মান্থ’ বা স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমিনুল ইসলাম হলে স্তন ক্যান্সার সম্পর্কে একটি সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের মেডিকেল অনকোলজিস্ট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. ইশরাত জাহান (ইলা)। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন পাবলিক হেলথ বিভাগের প্রধান প্রফেসর ডা. এ. বি. এম. আলাউদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা (স্ট্র্যাটেজি ও ইনোভেশন) প্রফেসর গিয়াস উদ্দিন আহসান, ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ডিন প্রফেসর ডা. এস. এম. মহবুব উল হক মজুমদার, এবং পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক  ডা. নাদিরা মেহরিবান। 

অনুষ্ঠানে ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, ‘নারীদের নিজেদের প্রতি যত্নবান হতে হবে। নিয়মিত আত্মপরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া—এই পদক্ষেপগুলোই স্তন ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। আমরা চাই, স্তন ক্যান্সার আর মৃত্যুর প্রতীক না হয়ে সচেতনতার প্রতীক হয়ে উঠুক।’ 

তিনি আরও জানান, অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে ঢাকাসহ সারাদেশে মোট ৫০টি সেমিনার, সিম্পোজিয়াম ও ক্যাম্পেইনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

‘আমরা নারী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যা নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে নিবেদিতভাবে কাজ করে আসছে। এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ খাদ্য বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে।

গবেষণা অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ১৩,০০০ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় অর্ধেক মৃত্যুবরণ করেন প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত না হওয়ার কারণে। দেশের মোট ক্যান্সার রোগীদের প্রায় এক-ষষ্ঠাংশই স্তন ক্যান্সারে আক্রান্ত। নিয়মিত আত্মপরীক্ষা, ম্যামোগ্রাম এবং সচেতনতা বৃদ্ধি করলে এই মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।

বিশেষজ্ঞ ডাক্তারদের বক্তব্যে স্তন ক্যান্সার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। তাঁরা বলেছেন যে, স্তন ক্যান্সার মূলত স্তনের কোষে অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফল। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা শুরু করলে এই রোগ শতভাগ নিরাময়যোগ্য। সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি ও আধুনিক ইমিউনোথেরাপির সমন্বিত চিকিৎসা বর্তমানে অত্যন্ত কার্যকর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন।

স্তন ক্যান্সার নারীদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি। এটি স্তনের কোষে অস্বাভাবিক পরিবর্তনের ফলে ঘটে, যখন কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে শুরু করে এবং টিউমার তৈরি করে। প্রথমদিকে এই পরিবর্তন দৃশ্যমান হয় না, কিন্তু নিয়মিত পরীক্ষা ও সচেতনতা থাকলে তা সহজেই শনাক্ত করা যায়।

স্তন ক্যান্সার সাধারণত দুটি পর্যায়ে দেখা দেয়,

১. প্রাথমিক বা নন-ইনভেসিভ পর্যায়, যেখানে ক্যান্সার কোষ এখনো আশপাশের টিস্যুতে ছড়িয়ে পড়েনি। এই পর্যায়ে চিকিৎসা নিলে প্রায় শতভাগ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

২. ইনভেসিভ পর্যায়, যেখানে ক্যান্সার কোষ শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়তে পারে, যা অনেক সময় জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়।

ঝুঁকির কারণগুলো হলো; বয়স, পরিবারে ক্যান্সারের ইতিহাস, হরমোনজনিত ওজন বৃদ্ধি, ধূমপান-মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক অনিয়ম। এই কারণগুলো নিয়ন্ত্রণ করতে পারলে ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব।

সতর্কতার লক্ষণসমূহ, স্তনে নতুন কোনো গুটি, ত্বকের কুঁচকানো, বোঁটা থেকে অস্বাভাবিক স্রাব, স্তনের আকার বা আকৃতির পরিবর্তন। এসব পরিবর্তনই বড় সতর্কবার্তা হতে পারে।

পরীক্ষা ও চিকিৎসা:

নির্ভুল পরীক্ষার মধ্যে ম্যামোগ্রাম, আল্ট্রাসনোগ্রাফি এবং প্রয়োজনে বায়োপসি অন্যতম। প্রাথমিক পর্যায়ে সঠিক নির্ণয়ই জীবন রক্ষার সবচেয়ে বড় উপায়। বর্তমানে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, এমনকি ইমিউনোথেরাপির মাধ্যমে ক্যান্সার কার্যকরভাবে নিরাময় সম্ভব।

তবে সবকিছুর শুরুই সচেতনতা থেকে,  সময়মতো পরীক্ষা, চিকিৎসা ও ইতিবাচক মনোভাবই হতে পারে জীবন বাঁচানোর সবচেয়ে বড় হাতিয়ার।

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চল...
পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আইসিইউ সেবা থেকে বঞ্চিত। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় আইসিইউ নেই বলেও তিনি উল্লেখ করেন।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর