আইফোন ১৮ সিরিজেই দেখা যাবে ২ ন্যানোমিটার চিপ?

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম

আইফোন ১৮ সিরিজেই দেখা যেতে পারে অ্যাপলের প্রথম ২ ন্যানোমিটার প্রযুক্তির এ২০ চিপ। শুধু তাই নয়, অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোনেও প্রসেসর হিসেবে ব্যবহার করা হতে পারে তাঁদের প্রথম ২ ন্যানোমিটার ফর্ম ফ্যাকটরের চিপসেট। 

সম্প্রতি চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবো-তে পোস্ট করে এমনটাই জানিয়েছেন একজন টিপস্টার (গোপন তথ্য ফাঁসকারী)। ‘মোবাইল ফোন চিপ এক্সপার্ট’ (চাইনিজ থেকে অনুবাদিত) নামে পরিচিত এই টিপস্টার দাবি করেছেন যে, আগামী বছর নতুন আইফোনে অর্থাৎ আইফোন ১৮ সিরিজে দেখা যাবে অ্যাপলের প্রথম ২ ন্যানোমিটার ফর্ম ফ্যাকটরে তৈরি চিপসেট। 

টিপস্টারের দেওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৮ সিরিজের মডেলগুলোতে এবং আইফোনের প্রথম ফোল্ডিং ফোনে প্রসেসর হিসেবে থাকবে অ্যাপলের ২ ন্যানোমিটার প্রযুক্তির এ২০ ও এ২০ প্রো চিপসেট। এ২০ চিপ দেখা যাবে আইফোন ১৮-এর স্ট্যান্ডার্ড মডেলে এবং এ২০ প্রো ব্যবহার করা হবে আইফোন ১৮ সিরিজের প্রো মডেল দুটিতে। এছাড়া ফোল্ডিং আইফোনেও দেখা মিলবে এ২০ প্রো চিপসেটের।

টিপস্টার আরও জানিয়েছে যে, ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ চিপসেটের কোডনেম হচ্ছে ‘বরনিও’ এবং এ২০ প্রো চিপসেটের কোডনেম হচ্ছে ‘বরনিও আলট্রা’। উল্লেখ্য, অ্যাপলের ইনটিগ্রেটেড সার্কিট ডিজাইন বিভাগে কর্মরত একজনকে উদ্ধৃত করে এসব তথ্য শেয়ার করেছে টিপস্টার।

উল্লেখ্য, ২০২৭ সালে অ্যাপল তাঁদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সেক্ষেত্রে আগামী বছর ১৮ সিরিজের ফোনে ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেট দেখা গেলে, এর পরের বছর ফোল্ডিং আইফোনেও একই ফর্ম ফ্যাকটরের প্রসেসর দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

সাম্প্রতিক এক প্রতিবেদনে অ্যাপল তাঁদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনের সম্ভাব্য টাইমলাইন সম্পর্কে ধারণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে প্রতি বছর নতুন ফর্ম ফ্যাকটরের একটি করে ফোন বাজারে আনার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

অ্যাপলের প্রতিদ্বন্দ্বী স্যামসাং-ও ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেট তৈরি করছে বলে জানা গেছে। তাঁদের এক্সোনাস ২৬০০ সিস্টেম অন চিপটিও ২ ন্যানোমিটার ফর্ম ফ্যাকটরে তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আইফোন ১৭ সিরিজে ব্যবহৃত এ১৯ এবং এ১৯ প্রো চিপ দুটি টিএসএমসি’র ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এবারে অ্যাপলের লক্ষ্য ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেট।

তথ্যসূত্র: উইবো, গ্যাজেটস৩৬০

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর