আত্মহত্যা করেছেন ‘জামতারা ২’খ্যাত নবীন তারকা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম

মাত্র ২৫ বছরেই থেমে গেল ‘জামতারা ২’খ্যাত মারাঠি অভিনেতা সচিন চন্দওয়াড়ের জীবন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কোনো অসুস্থতা নয়, আত্মহননের পথ বেছে নেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাড়ির লোকজন সচিনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে পাশের গ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয় অভিনেতার। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনেতার পাশাপাশি সচিন ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার। পুনের একটি আইটি পার্কে চাকরি করতেন তিনি।  

তবে কী কারণে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন, তা এখনও অজানা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল সচিনের। সেই স্বপ্ন বাস্তবেও সত্যি হয়ে ধরা দেয়। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‌‘জামতারা ২’ তাঁকে অভিনেতা হিসেবে পরিচিতি এনে দেয়। শিগগিরই একটি মারাঠি চলচ্চিত্রেও তাঁর অভিনয়ের কথা ছিল। সেই তথ্য ও ছবি নিজেই সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন। কিন্তু এর আগেই সব শেষ!

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর