সালমান শাহ'র মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন শাবনূর

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পিএম

বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা নয়, হত্যা হিসেবে বিবেচনা করার আদালতের নির্দেশের পর এবার মুখ খুললেন সহশিল্পী চিত্রনায়িকা শাবনূর। তিনি এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

জানান, এই মামলায় তাঁর নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

শাবনূর লিখেছেন, ‘অনেকেই এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন। তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে এ নিয়ে কিছু বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিল অসাধারণ প্রতিভাবান ও জনপ্রিয় এক অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি, তাঁর সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার আরও উজ্জ্বল হয়েছে।’

শাবনূর বলেন, ‘সালমানের অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল। যা আমাকে ভীষণভাবে আঘাত করেছে। তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কীভাবে মারা গেছেন, তা আমি সত্যিই জানি না। আমি শুধু তাঁর মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি।’

অভিনেত্রীর ভাষায়, ‘সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করা যায়। আমি তাঁর প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।’

উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহের আত্মহত্যা মামলার এখন হত্যামামলা হিসেবে পরিচালিত হচ্ছে। অন্যদিকে, ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হকসহ ১১ জনের নাম রয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর