বিয়ে করেই কাবা শরীফে গেলেন নিরব ও নববধূ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম

বর-কনে তৈরি, কিন্তু হচ্ছে না বিয়ে! কারণ হাতে আসেনি সৌদি ভিসা! ভিসা এলো, চূড়ান্ত হলো দিন। বিয়ে করলেন তারা; আর পরদিনই উড়ে গেলেন পবিত্র মক্কা নগরীতে।

এমনভাবেই শুভ কাজটি সারলেন চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য জাহিদ নিরব। কনে তাঁর প্রেমিকা ও দীর্ঘদিনের বান্ধবী সূচনা তাসমিন।

মক্কা নগরী থেকেই এভাবেই নিরব জানালেন বিয়ের সংবাদটি। জাহিদ নিরব ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘নতুন এই জার্নিটা আমরা এভাবেই শুরু করতে চেয়েছি। গত ২৩ অক্টোবর আমরা বিয়ে করেছি। এর পরদিনই এসেছি সৌদি আরবে। পবিত্র ওমরাহ সম্পন্ন করতেই আমাদের এখানে আসা।’

এমন পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যদিও সূচনা ও আমি—দুজনই এর আগে ওমরাহ করেছি। তাই এখানের প্রতি আমাদের আলাদা টান রয়েছে। বিয়ের পরের ডেস্টিনেশন হিসেবে আমরা মক্কাকেই বেছে নিয়েছি। সেভাবেই আমরা ভিসা করেছি। ভিসাপ্রাপ্তির সঙ্গে সঙ্গে আমরা বিয়ের আয়োজনটি করি।’

আংটিবদল করছেন নিরব ও সূচনা। ছবি: নিরবের সৌজন্যে পাওয়া কনে সূচনা আইন নিয়ে পড়াশোনা করেছেন। এছাড়া বনানীতে তাঁর বিউটি-সেলুন আছে। নিরব বলেন, ‘আমাদের পরিচয় ও বন্ধুত্ব প্রায় এক যুগের। আর ৩৮ দিনের প্রেম! এরপর পারিবারিকভাবে বিয়েটা হলো। আর আমাদের উকিল বাবা হয়েছেন আমার বন্ধু, অভিনেতা জিয়াউল হক পলাশ।’

জাহিদ নিরব বর্তমানে বেশ কিছু কাজে ব্যস্ত আছেন। চলচ্চিত্র ও ওয়েব সিরিজে মিউজিক পরিচালনা করছেন। এর মধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’–এর ১৭তম পর্ব থেকে তাঁর মিউজিক পরিচালনা পাওয়া যাবে।

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি— আর তাতেই শুরু তুমুল জল্পনা! চুপিসারে কি বিয়ে করে ফেললেন বলিউড অভিনেত্রী ও সাংসদ? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাধারণ সালোয়ার-স্যুটে বেশ শান্ত লুকে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর