নিমন্ত্রণে তামান্না ভাটিয়ার মতো সাজতে পারেন আপনিও

তামান্না ভাটিয়া রাতের নিমন্ত্রণে দারুণ একটি কালো রঙের লেস সিমখাই ড্রেস পরেছিলেন। যা তাকে দারুণ মানিয়ে ছিল। এই পোশাকটি তিনি পরেছিলেন লুবুতাঁ হিলসের সঙ্গে। খুব সাধারণ উপস্থাপনা হলেও, তাকে বেশ স্টাইলিশ লাগছিল। এই সাজেই তিনি সবার নজর কাড়েন।

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম

তামান্না ভাটিয়া সম্প্রতি এক রাতের নিমন্ত্রণে হাজির হয়েছিলেন। যেখানে তিনি কালো রঙের একটি লেস সিমখাই পোশাক পরেছিলেন লুবুতাঁ হিলসের সঙ্গে। যা তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছেন। তার এই উপস্থিতি আবারও প্রমাণ করল, তিনি বলিউডের সবচেয়ে স্টাইলিশ তারকাদের একজন। তিনি চমৎকার সিমখাই রুথ বাস্টিয়ার মিডি ড্রেস পরেছিলেন, সঙ্গে স্লিক ক্রিশ্চিয়ান লুবুতাঁ হট চিক স্লিং পাম্পস। যা তাকে একদম দেবীর মতো দেখাচ্ছিল।

এই লুক পেতে তার খুব বেশি কষ্ট করতে হয়নি, তবুও তিনি সবার নজর কেড়েছেন। কালো লেসের পোশাকটাতে রয়েছে ফুলেল নকশা। করসেটের থেকে অনুপ্রাণিত এই পোশাকটি  দারুণ মানিয়েছে তাকে। এটি তার শারীরিক সৌন্দর্যকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে।

পোশাকটির নেকলাইন, তার লুকটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পাতলা স্ট্র্যাপ এবং হালকা লেসের নকশা পোশাকে দিয়েছে ভিন্নতা। তবুও পোশাকে অতিরিক্ত কিছুই চোখে পড়েনি। যাকে এক কথায় বলা যায় ‘লেস ইজ মোর’। 

মুখে হাসি, চোখে আত্মবিশ্বাস আর হাতে ঝলমলে এক্সেসরিজ, তামান্না ভাটিয়ার এই লুক যেন পুরোপুরি পরিপূর্ণ। তার এক্সেসরিজ পুরো সাজের সঙ্গে একেবারে মানিয়ে গেছে। তিনি শুধু ঝলমলে কানের দুল আর স্লিক ব্রেসলেট ব্যবহার করে লুকটিকে সহজ ও মার্জিত রেখেছেন।

তিনি জানেন কখন তার পোশাকই কথা বলবে। আর এই লুকেও আগের মতোই তিনি একদম নিখুঁত ছিলেন। ক্রিশ্চিয়ান লুবুতাঁ হট চিক স্লিং পাম্পসের জুতা পুরো সাজের মেজাজকে আরও উজ্জ্বল করেছে।

এর আগেও অভিনেত্রীকে এক স্টাইলিশ লুকে দেখা গিয়েছিল। যা মুহূর্তের মধ্যে ইন্টারনেট মাতিয়ে দিয়েছিল। রেড কার্পেটে সাধারণত মাটির মাপের গাউন বা ঝকঝকে সিকুইনসই দেখা যায়। কিন্তু তামান্না সেই নিয়ম ভেঙে নাইকি এক্স জ্যাকমুস লা জুপ লাউঞ্জ সেট পরেই বের হয়েছেন। যা আধুনিক স্টাইলের ছাপ রেখেছিল।

লাউঞ্জ সেটের সঙ্গে তিনি হালকা শিয়ার জ্যাকেট মিলিয়েছেন। এছাড়া তিনি বেছে নিয়েছেন একটি চমৎকার সেলিন ব্যাগ, যা তার স্পোর্টি লুকে নিখুঁত লাক্সারি যোগ করেছে। স্টেটমেন্ট ডায়মন্ড নেকলেস, একাধিক ডায়মন্ড রিং, ঘড়ি এবং কানের দুল, সব মিলিয়ে লুকটি ছিল একেবারে সম্পূর্ণ।

তার সাজ ছিল বেশ আধুনিক। আর তাকেও লাগছিল সতেজ। তামান্না মনে করিয়ে দিয়েছেন যে, গ্ল্যামার মানে সবসময় ঝকঝকে নয়। কখনও কখনও স্টাইল মানে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পোশাক ধারণ করা। এমন কিছু পরা যা স্বাভাবিকভাবেই স্টাইলিশ লাগে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
বিরোধীদল কোনো বিষয়ে নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে এসে প্রস্তাব দিতে হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার সংসদ ভবনে সংবিধান বিশেষজ্ঞ ও...
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (২৪ অক্টোবর) ঘোষিত এই দলে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলের ডাক পেয়েছেন তরুণ...
চাঁদপুরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর