বিএনপির নির্বাচনী প্রচারে গুলি: একজন আশঙ্কাজনক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারে দুর্বৃত্তদের গুলিতে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে চট্টগ্রাম–৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। ঘটনাটি ঘটে চান্দগাঁও থানার চালিতাতলী খন্দকারপাড়া এলাকায়।

গুলিবিদ্ধ অন্য দুইজন হলেন সরোয়ার বাবলা ও শান্ত। এর মধ্যে সরোয়ারের অবস্থা আশঙ্কাজনক। সরোয়ার বাবলা এলাকায় শিবির ক্যাডার হিসেবে পরিচিত।

আহতদের সবাইকে অক্সিজেন এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার এরশাদ উল্লাহকে চট্টগ্রাম–৮ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় দলটি।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. সাহেদ বলেন, ‘বিকেলে এরশাদ উল্লাহ তার নির্বাচনী এলাকায় জনসংযোগ করছিলেন। এ সময় অতর্কিতভাবে গুলি চালায় দুর্বৃত্তরা।’

এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ–কমিশনার আমিরুল ইসলাম জানান, এরশাদ উল্লাহর পেটে গুলি লেগেছিল, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।’

ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জুনায়েদ কায়সার সৌরভ (৩৯) নামের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
রাঙামাটি শহরের তবলছড়ির ভাড়া বাসা থেকে সাজেদুলক হক নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর